advertisement

Alipurduar News: বন দফতরের জালে অবৈধ শালকাঠ সহ এক পাচারকারী

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা হানা দেয়। আর তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি শালকাঠ, ধরা পড়ে পাচারকারী

আলিপুরদুয়ার: অবৈধ শালকাঠ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করল বন দফতর। তার কাছ থেকে বেআইনি শালকাঠও উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির ঘটনা।
সাধারণত দেখা যায় বন দফতরের অভিযানে অবৈধ কাঠ উদ্ধার হলেও পাচারকারীরা ধরা পড়ে না। কিন্তু মঙ্গলবার গভীর রাতের অভিযানে সাফল্য পেল বন দফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ির বাংলা চৌপথি এলাকায় তারা অভিযান চালায়। দেখে পাচারের জন্য বিপুল পরিমাণ চোরাই শালকাঠ জড়ো করা হয়েছে। সেই কাঠ উদ্ধার করেছে বন দফতরে্য কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। বাজেয়াপ্ত করেছে একটি গাড়িও। জানা গিয়েছে, চোরাই কাঠগুলো পাশের জেলা কোচবিহারের বক্সিরহাটে পাচার করা হচ্ছিল। জেরায় ধৃত পাচারকারী সব স্বীকার করেছে।
advertisement
advertisement
সূত্রের খবর, কাঠ পাচার হচ্ছে শুনে সাদা পোশাকে হানা দেয় বন দফতরের এক বিশেষ দল। এরপর উদ্ধার হয় বিপুল পরিমাণে শাল কাঠ। এই পাচারের ঘটনায় আলিপুরদুয়ার জেলার তপসিখাতা এলাকার যাদব রায় নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তম সরকার জানান,"লক্ষাধিক টাকার অবৈধ শালকাঠ উদ্ধার হয়েছে।একজন পাচারকারী গ্রেফতার হয়েছে। তাকে জিঞ্জাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আরও অনেকে পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।"
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বন দফতরের জালে অবৈধ শালকাঠ সহ এক পাচারকারী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement