advertisement

Alipurduar News: কালচিনিতে ঝোরার জলে ডুবে মৃত্যু এক যুবকের

Last Updated:

ঝোরার জলে ডুবে মৃত্যু এক যুবকের। ঘটনাটি কালচিনি ব্লকের ডিমা চা বাগানের। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বালি ওঁরাও। তার বয়স ২১ বছর।

#আলিপুরদুয়ার : ঝোরার জলে ডুবে মৃত্যু এক যুবকের। ঘটনাটি কালচিনি ব্লকের ডিমা চা বাগানের। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বালি ওঁরাও। তার বয়স ২১ বছর। গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল সে।এরপর আর সে ঘরে ফেরেনি বলে জানা যায়। সোমবার সকালে এলাকার এক ঝোরায় তার দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় কালচিনি থানার পুলিশকে। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতের পরিবার সূত্রে খবর, বালি ওঁরাও মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে কাউকে কিছু না বলে বেরিয়ে যেত বাড়ির থেকে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যেত তাকে।
 
 
advertisement
গতকাল রাতেও বেরিয়েছিল সে। তবে এভাবে প্রাণ হারাবে ছেলেটি তা জানা ছিল না তাদের। এদিকে চা বাগানের ঝোরাগুলির গভীরতা অনেক বেশি হয়। তার ওপর থাকে না আলো। পুলিশের অনুমান পা পিছলে ঝোরায় পরে গিয়ে আর উঠতে পারেনি বালি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান কেউ খুন করে ঝোরার জলে ফেলে দিতে পারে ছেলেটিকে। যদিও পুলিশের পক্ষ থেকে জানা যায়,মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবুও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এর আগে সেপ্টেম্বরের প্রথমে কালচিনি ব্লকের নিমতি এলাকায় কালজানি নদী থেকে এক ব‍্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে গণ রক্ত পরীক্ষার উদ্যোগ নিল ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর
মৃতের আত্মীয় সূত্রে জানা যায়, কালজানি নদীতে ভেসে যায় এক ৫৬ বছরের ব‍্যক্তি। কালজানি নদী সংলগ্ন এলাকায় গরু চড়াতে গিয়েছিল নিমতি বালুডাঙ্গা এলাকার বাসিন্দা কুমার ছেত্রি গরু চড়িয়ে বিকেলে ঘরে ফেরার সময় কালজানি নদীতে ভেসে যায় কুমার ছেত্রি বলে অনুমান পরিবারের। অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান পাওয়া যায়নি। গ্ৰামবাসীরা কালজানি নদীতে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে জলে ডুবে মৃত্যু হল এক কৃষকের। আলিপুরদুয়ার- ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিরুবাড়িতে ঘটনাটি ঘটে।
advertisement
আরও পড়ুনঃ নদী ভাঙনের ভয়ে রাতের ঘুম উড়েছে আলিনগর পূর্বপাড়ার বাসিন্দাদের
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বীরেন বর্মন (৪৮) পেশায় কৃষক বীরেন বর্মন বিকেলে বাড়ির পাশেই একটি পুকুরে পাটের জাঁক দিচ্ছিলেন। তখন তিনি আচমকা পা পিছলে জলে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই পুকুর থেকে বীরেনের দেহ উদ্ধার হয়। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কালচিনিতে ঝোরার জলে ডুবে মৃত্যু এক যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement