advertisement

নাবালিকা ধর্ষণে উত্তপ্ত অশোকনগর, অভিযুক্ত যুবক গ্রেফতার

Last Updated:

বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকার মা ও বাবা পেশাগত কারণে বাইরে থাকেন ৷

#অশোকনগর: বছর তেরোর নাবালিকা স্থানীয় এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী । ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোরপাড়া এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকার মা ও বাবা পেশাগত কারণে বাইরে থাকেন ৷ নাবালিকা কিশোরী তার ঠাকুমা,কাকা কাকিমার কাছে থাকত । ঘটনায় উত্তপ্ত এলাকা ৷
শনিবার রাতে অতিরিক্ত গরমে নাবালিকা নিজের ঘরে দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়ে । মাঝ রাতে হঠাৎ চিৎকার করে ওঠে কিশোরী ৷ সেই সময়ে পাশের ঘরে থাকা কাকা কাকিমা ও ঠাকুমা ছুটে আসেন ৷
ভয়ে কাঁটা হয়ে ছাত্রী জানিয়েছে তাদেরই প্রতিবেশী জোর করে তাকে ধর্ষণ করে । চিৎকারে পালিয়ে যায় সে । রবিবার সকালে অশোকনগর থানায় এই মর্মে মেয়েটির পরিবারের তরফ থেকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
advertisement
advertisement
পীড়িতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশি জেরায় স্বীকার করেছে গাছ বেয়ে পাঁচিল টপকে সে ওই বাড়িতে ঢুকেছিল।
অভিযুক্ত কে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বারাসত আদালতে তোলা হয়েছে ।নির্যাতিতার পরিবার প্রাকশ্যে মুখ খুলতে চায়নি ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে উত্তপ্ত অশোকনগর, অভিযুক্ত যুবক গ্রেফতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement