
পিঠে তৈরির উৎসব ঘিরে খুশির জোয়ার মহেশতলায়। এই উৎসবে পিঠে তৈরি দেখানো হচ্ছে সেই সঙ্গে পিঠে তৈরির পর খেতেও দেওয়া হচ্ছে সাধারণ মানুষজনের। ফলে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। নতুন, নতুন পিঠে তৈরি করা হচ্ছে যেমন, তেমনি রয়েছে বড়া ভাজা, নারকেল পিঠের মত জিভে জল আনা সাধারণ পিঠেও। মহেশতলার ১৭ নম্বর ওয়ার্ডে মহেশতলা ম্যারাথন ও ডাকঘর নিউ বিজয় স্পোর্টিং ক্লাবের কাছে অনুষ্ঠিত হচ্ছে এই পিঠে পুলি উৎসব।