TRENDING:

Earthquake Hits Indonesia: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের তীব্রতা ৭.৪, জারি সুনামির সতর্কতা

Last Updated:

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। জারি হল সুনামি অ্যালার্ট। স্থানীয় সময় ভোর ৬টা ৪৮ মিনিটে মলুকা সাগরে ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের কেন্দ্রস্থল ছিল টারনাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দোনেশিয়া: বৃহস্পতিবার ভোররাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। এর জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে। আমেরিকার মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১,০০০ কিলোমিটার (৬২১ মাইল)-এর মধ্যে সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে।
Indonesia EarthquakeRepresentative Image
Indonesia EarthquakeRepresentative Image
advertisement

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৬টা ৪৮ মিনিটে মলুকা সাগরে ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের কেন্দ্রস্থল ছিল টারনাট।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১,০০০ কিলোমিটারের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপিনস, মালয়শিয়ার উপকূল এলাকায় বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Earthquake Hits Indonesia: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের তীব্রতা ৭.৪, জারি সুনামির সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল