
আর কিছুক্ষণের অপেক্ষা- তারপরেই পাকিস্তানের মাটিতে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। আট বছরের অপেক্ষার পর ফিরছে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি এবং ফাইনাল খেলা হবে ৯ মার্চ। ভারত এ পর্যন্ত দু'বার এই শিরোপা জিতেছে। প্রথমবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।