IMD Bengal Rainfall: হু হু করে বাড়ছে তাপমাত্রা, ছুঁতে পারে ৪০°! কবে মিলবে বৃষ্টির দেখা? কেমন থাকবে সপ্তাহান্তের আবহাওয়া?
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Rainfall: দক্ষিণবঙ্গে দ্রুত তাপমাত্রা বাড়ছে, গরমে অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। এর মধ্যেই শুক্রবার ও শনিবারের আবহাওয়া কেমন থাকবে এবং কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা নিয়ে জারি হয়েছে পূর্বাভাস।
advertisement
1/6

রাজ্যের এক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা।
advertisement
2/6
বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা।
advertisement
3/6
অন‍্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পয়লা বৈশাখের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গেও এ সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
4/6
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/6
শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
advertisement
6/6
রবিবার সোমবার ও মঙ্গলবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।