TRENDING:

Murshidabad Election: পায়ে হেঁটে ভোট প্রচার করেন! বেলডাঙায় এবার কংগ্রেসের গড় পুনরুদ্ধারে ভরসা শাহারুদ্দিন 

Last Updated:

Beldanga Election congress candidate: বেলডাঙায় লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জমি শক্ত করতে সক্রিয় হয়েছেন প্রার্থী শাহারুদ্দিন। পায়ে হেঁটে ভোট প্রচারে নেমে তিনি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশল নিয়েছেন, যাতে বহুদিনের হারানো সংগঠনভিত্তি ফের পুনরুদ্ধার করা যায় বলে মনে করছে দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: ইতি মধ্যেই দ্বিতীয় দফায় কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতে থেকেই ভোট প্রচার শুরু করলেন কংগ্রেসের মনোনীত প্রার্থী বেলডাঙা বিধানসভার শাহারুদ্দিন শেখ।  বেলডাঙ্গা কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু করে থানার মোড়, পাঁচরাহা হয়ে কলেজ রোড হয়ে নেতাজি পার্ক দেবকুন্ডুর বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন।
advertisement

মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ছিল একটা সময় কংগ্রেসের গড়। কিন্তু সেই গড় পুনরুদ্ধার করতে মাঠে নামলেন শাহারুদ্দিন শেখ। তাঁর উপরেই আস্থা রাখে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই নির্বাচনী এলাকাটি সমগ্র বেলডাঙা পুরসভা, বেলডাঙা ১-এর ছ’টি গ্রাম পঞ্চায়েত এবং বহরমপুর সমষ্টি উন্নয়ন ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এবং বহরমপুর লোকসভা আসনের সাতটি অংশের মধ্যে একটি।

advertisement

দু’দিনে নাম ফেরানো কি সম্ভব? ১৭ লক্ষ ভোটার বাদ পড়তেই অনিশ্চয়তা, ট্রাইব্যুনাল গঠন না হওয়ায় প্রশ্নের পাহাড়!

শুভেন্দুর বিতর্কিত মন্তব্য! তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজও তলব কমিশনের

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার প্রচারে শ্যামপুরে এসে গান বাঁধলেন বাবুল সুপ্রিয়! দেখুন
আরও দেখুন

বেলডাঙ্গায় কংগ্রেস ন’বার এই আসনটি জিতেছে, আরএসপি ছ’বার জয়লাভ করেছে। তৃণমূল কংগ্রেস একবার করে জয়ী হয়েছে।২০১১ সালে কংগ্রেসের সফিউজ্জামান শেখ এই আসনটি জিতেছিলেন। আরএসপির মহম্মদ রেফাতুল্লাহকে ১৩,৮৮৩ ভোটে পরাজিত করেছিলেন। ২০১৬ সালে তিনি তৃণমূল কংগ্রেসের গোলাম কিবরিয়া মিয়াকে ৩০,২৮১ ভোটে পরাজিত করে আসনটি ধরে রেখেছিলেন, কিন্তু ২০২১ সালে তৃণমূল কংগ্রেস হাসানুজ্জামান শেখকে প্রার্থী করলে এই আসনটি বিপর্যয়ের সম্মুখীন হয়, বিজেপির সুমিত ঘোষকে ৫৩,৮৩২ ভোটে পরাজিত করেন,  সফিউজ্জামান শেখ তৃতীয় স্থান অর্জন করেন। এবছর এই আসনটি পুনরায় ফিরে পেতে শাহারুদ্দিন শেখের উপরেই আস্থা রেখেছে দল। আর সেই কারণেই এই আসনে শাহারুদ্দিনকে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস শিবির বলেই মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad Election: পায়ে হেঁটে ভোট প্রচার করেন! বেলডাঙায় এবার কংগ্রেসের গড় পুনরুদ্ধারে ভরসা শাহারুদ্দিন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল