TRENDING:

দিঘায় একের পর এক 'মৃত্যু'...! ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য, যা ঘটল, তোলপাড় সৈকত নগরী!

Last Updated:

Digha: ভিনরাজ্যে বাসিন্দা জওয়ানের আকস্মিক মৃত্যুতে তুমুল চাঞ্চল্য ছড়াল দিঘায়! কী হয়েছিল ঠিক? শিউরে ওঠা ঘটনায় পর্যটন শহরে তোলপাড়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডিউটিতে এসে মৃত্যু হল এক কেন্দীয় বাহিনীর জওয়ানের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দিঘা বিদ্যাভবনে ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই জওয়ান শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে সৈকত শহর দিঘায়। ঘটনার খবর পেয়েই ঘটনারস্থলে আসে দিঘা মোহনা থানার পুলিশ।
দিঘায় আবারও 'মৃত্যু'
দিঘায় আবারও 'মৃত্যু'
advertisement

আত্মঘাতী নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সৈকত শহরে নির্বাচনের কাজে এসে আত্মঘাতী জওয়ানের কি চাপা যন্ত্রণা ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। তবে অন্য কোনও দিকও রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ওই জওয়ানের মানসিক অবস্থা কেমন ছিল, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: ‘প্যাকেটের তেল’ না ‘বোতলের তেল’…! কোনটি স্বাস্থ্যের জন্য ‘Best’? ৯৯% মানুষ এই ভুলটাই করেন, চমকে দেবে গবেষণা!

জানা গিয়েছে মৃত জওয়ানের নাম বীরেন্দ্র সিংহ (৪৩)। তিনি সিআরপিএফের ১৩১ নম্বর আলফা ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন। জানা গিয়েছে, তাঁর বাড়ি হরিয়ানার গোঁসাই এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত ছিলেন। নির্বাচনের দায়িত্বে কয়েকদিন আগেই দিঘায় এসেছিলেন। সহকর্মীদের সঙ্গে দিঘা বিদ্যাভবনে থাকছিলেন তিনি। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে পড়েছেন তাঁর সহকর্মীরাও।

advertisement

View More

আরও পড়ুন: ‘এক’ বছরে কয়টি ‘সিলিন্ডার’ বুক করতে পারবেন…? LPG গ্যাস বুক করার নতুন নিয়ম জেনে নিন!

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় উদ্বিগ্ন। নির্বাচনের মত গুরুত্বপূর্ণ দায়িত্বের মাঝে এই মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার
আরও দেখুন

মদন মাইতি

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
দিঘায় একের পর এক 'মৃত্যু'...! ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য, যা ঘটল, তোলপাড় সৈকত নগরী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল