TRENDING:

Mamata Banerjee: ‘জাজেদের কাছে নিজেরা যাবেন না,’ মোথাবাড়ির ঘটনার পরে মালদহে দাঁড়িয়ে দেখুন কী পরামর্শ দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: সভা থেকে ফের অমিক শাহের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যে, তিনি চ্যালেঞ্জ করছেন এখানে দাঁড়িয়ে সভা করে যাঁদের নাম কাটা হয়েছে, তাঁদের সঙ্গে কথা বলুন অমিত শাহ৷ কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি আরও বলেন যে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ফোন করে নির্দেশ দেন মালদহ ও মুর্শিদাবাদে ভোট কাটার জন্য। তাঁর অভিযোগ অনুযায়ী, তাঁর নিজের কেন্দ্রেও ৪০ হাজার ভোট কাটা হয়েছে এবং সব অফিসারদের বদলে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন যে, পাঁচটি রাজ্যে ভোট হচ্ছে এবং সেখানে ৫০০ জন অফিসার বদলি করা হয়েছে, যার মধ্যে বাংলাতেই ৪০০ জনকে বদলানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, মানিকচক: মালদহের মোথাবাড়িতে এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে এনআইএ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কমিশন৷ মালদহে পৌঁছেছে এনআইএ-র তদন্তকারী দল৷ অন্যদিকে, সিআইডি-র হাতে ধরা পড়েছে মালদহের ঘটনার অন্যতম মূল ‘চক্রী’ মোফেক্কারুল ইসলাম৷ শনিবার মানিকচকের সভা থেকে আরও একবার বিচারকদের বিরুদ্ধে বিক্ষোভ অবস্থান নিয়ে জনসাধারণকে সতর্ক করে দিলেন মমতা৷
মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায়
advertisement

এদিনের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘জাজেদের কাছে নিজেরা যাবেন না। দু’টো কমিউনাল পার্টি এসে জাজেদের ঘেরাও করে পালিয়ে গেল। মাঝখান থেকে স্থানীয় ছেলেমেয়েরা হেনস্থার শিকার হচ্ছেন। এনআইএ-র নাম করে ৪০-৫০ জনকে গ্রেফতার করা হচ্ছে।’’

আরও পড়ুন: কয়েক কোটি টাকার সম্পত্তি থেকে পড়াশোনা! বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হলফনামায় জানা গেল আর কী কী তথ্য?

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ‘‘প্রতিবাদও করা যাবে না। প্রতিরোধও করা যাবে না। কমিশনের সামনে ডেপুটেশন দিতে পারবে না। সব কণ্ঠরোধ করেছে। মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভোটাধিকার সংবিধানের অধিকার। আপনাদেরও কাজ করতে হবে। ট্রাইব্যুনালে নাম পাঠাবেন। দরখাস্ত পাঠাবেন। বাকি আইনজীবী দেওয়ার দায়িত্ব আমাদের। ওদের পরিকল্পনায় নেই, এমন কিছু নেই। এদের মতো নোংরা নেই। ছি ছি বিজেপি!’’

advertisement

এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের প্রতি মমতার পরামর্শ, ‘‘যার নাম কেটেছে, ট্রাইবুনালে নিয়ে যান। ৫৮ লক্ষ আগে কেটেছে। ৬০ লক্ষ জেনুইন ভোটার। রাস্তায় ধর্না দিয়েছি। সুপ্রিম কোর্টে বিচার চাইতে যাই। ২২ লক্ষ নাম উঠেছে ৬০ লক্ষের মধ্যে। বাকিরা আবেদন করুন।’’

আরও পড়ুন: CID-ই গ্রেফতার করেছে! ধৃত মালদহের ‘মাস্টারমাইন্ড’ AIMIM নেতা, প্রচারসভা থেকে জানিয়ে দিলেন মমতা

advertisement

এদিনের সভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোঁড়েন মমতা৷ বলেন, ‘‘অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, এখানে দাঁড়িয়ে সভা করে যাঁদের নাম কেটেছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। ফোন করে নির্দেশ দেন, মালদহ, মুর্শিদাবাদে ভোট কাটুন। আমার কেন্দ্রেও ভোট কেটে দিয়েছে ৪০ হাজার। সব অফিসারদের বদলে দিয়েছে। ৫ রাজ্যে ভোট হচ্ছে। ৫০০ অফিসার বদলেছে। বাংলাতেই বদলেছে ৪০০ জনকে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

মমতার দাবি, ‘‘এই সরকার দিল্লিতে আর নেই দরকার। আগে পরিবর্তন করতে হবে। যাঁদের নাম কেটেছে, দলীয় নেতাদের অনুরোধ করব, শুধু প্রচার করলে হবে না। এটাও বড় কাজ। দিল্লি থেকে লোকেরা দেখে দেখে সংখ্যালঘু, তফসিলি, জনজাতিদের ভোট বাদ দিয়েছে।’’

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Mamata Banerjee: ‘জাজেদের কাছে নিজেরা যাবেন না,’ মোথাবাড়ির ঘটনার পরে মালদহে দাঁড়িয়ে দেখুন কী পরামর্শ দিলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল