TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট

Last Updated:
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট আপাতত শেষ হয়েছে। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
1/5
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং এরই সঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে। উত্তরবঙ্গেও এসপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখী ঝড়ও ৷
advertisement
3/5
দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গরম চরমে বাড়বে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
4/5
শুক্র ও শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে সতর্কতা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার।
advertisement
5/5
কলকাতায় শুক্রবার পরিষ্কার আকাশ, বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। শুক্র ও শনিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। গরম এবং অস্বস্তি বাড়বে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল