TRENDING:

কালবৈশাখীর জের, বজ্রপাতে মুর্শিদাবাদে মৃত ১ ব‍্যক্তি!

Last Updated: May 16, 2024, 23:45 IST

মুর্শিদাবাদে প্রবল কালবৈশাখী তাণ্ডব ও বজ্রপাতে প্রাণ গেল একজন কৃষকের। বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হল নবগ্রাম থানার পাঁচ গ্রামের এক ব্যক্তির। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে মৃতের নাম শ্রীমন্ত ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে গরু ও মহিষ নিয়ে বিল বসিয়া এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। সেই সময় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় শ্রীমন্ত ঘোষ নামে পাঁচগ্রামের ঘোষ পাড়ার এক ব্যক্তির।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
কালবৈশাখীর জের, বজ্রপাতে মুর্শিদাবাদে মৃত ১ ব‍্যক্তি!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল