TRENDING:

Class 8 Textbook Controversy: ক্লাস এইটের বইয়ে ‘অশালীন’ শব্দ! মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য নিয়ে বিতর্ক তুঙ্গে

Last Updated:

Class 8 Textbook Controversy: মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের বইতে অশালীন শব্দ ব‍্যবহার করার অভিযোগ। সহিত্যমেলা নামক বইয়েই অশালীন শব্দের ব্যবহার করা হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের বইতে অশালীন শব্দ ব‍্যবহার করার অভিযোগ। সহিত্যমেলা নামক বইয়েই অশালীন শব্দের ব্যবহার করা হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পাঠ্যবইয়ে ভাষা বিতর্ক
পাঠ্যবইয়ে ভাষা বিতর্ক
advertisement

আরও পড়ুনঃ যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি! এবার কি রাজনীতিতে সঞ্জয় দত্ত?

সমরেশ বসুর গল্প ‘আদাব’-এ দুটি শব্দ ব‍্যবহার করা আছে যা ছাত্রছাত্রীদের প্রভাবিত করতে পারে। যেমন- ‘ঢ‍্যামনামো’  ও ’কুত্তার বাচ্চা’। তাই অভিভাবকদের এক অংশের এই দুটি শব্দ ব‍্যবহারে নিয়ে আপত্তি আছে। এই প্রশঙ্গ এক অভিভাবক গোপাল দাস বলেন, ‘দুটি কুরুচিকর শব্দ ব‍্যবহার করা হয়েছে অষ্টম শ্রেণীর পাঠ‍্য বইতে, যা সমাজে গালাগালি হিসেবে ব‍্যবহার করা হয়। তাই যত তাড়াতাড়া এই বইটা বাতিল করে নতুন বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হোক।’

advertisement

*

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

এই প্রসঙ্গে সাহিত‍্যিক নৃসংহপ্রসাদ ভাদুড়ি বলেন, ‘সমরেশ বসু এক নতুন দিগন্তের উন্মোচন করেছেন তার লেখার মাধ‍্যমে, কিন্তু তার মানে এটা ক্লাস এইটের বাচ্চাদের জন‍্য প্রয়োজনীয় নয়।’ অন‍্যদিক শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, ‘যদি পাঠ‍্যপুস্তক কোনও রকম গালাগালি থাকে, তা ক্লাস এইটের বইতে রাখা উচিত নয়। তবে, যদি পাঠ‍্যটা ছাত্রছাত্রীদের মূল‍্যবোধ বৃদ্ধিতে সাহয‍্য করবে এমন হয় তাহলে তা দেখা যেতে পারে।’

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Class 8 Textbook Controversy: ক্লাস এইটের বইয়ে ‘অশালীন’ শব্দ! মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য নিয়ে বিতর্ক তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল