Rainfall Alert IMD: আগামী ২৪ ঘণ্টায়...! বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টির হুঁশিয়ারি দক্ষিণবঙ্গের ১২জেলায়! কবে থামবে ঝড়-জল-দুর্যোগ? আপডেট দিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rainfall Alert IMD: হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প! আর তাতেই আমূল বদলাচ্ছে আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুরের আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ১২ জেলা, কবে পর্যন্ত চলবে ঝড়-জল-দুর্যোগ? জানিয়ে দিল IMD
advertisement
1/14

ভিলেন 'জলীয় বাষ্প'! আচমকাই চরম রদবদল শুরু রাজ্যের আবহাওয়ায়! সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী পূর্ব ইঙ্গিত বলছে ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই দফায় দফায় ভিজেছে দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন জেলা।
advertisement
2/14
মঙ্গলবার রাতের বৃষ্টি ভিজিয়েছে প্রায় সব জেলা থেকে শহর কলকাতাকে। সকাল থেকেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায় চলেছে বৃষ্টি। পূর্বাভাস বলছে বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে একাধিক জেলাতে।
advertisement
3/14
মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে শহর কলকাতায়। সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইছে হালকা ঠান্ডা বাতাস।
advertisement
4/14
কলকাতাতেও এক দফা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে ভোররাতে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমতে পারে।
advertisement
5/14
পূর্বাভাস বলছে, আজ বিক্ষিপ্তভাবে আরও দু-এক দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাতের আশঙ্কা থাকবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে।
advertisement
6/14
আজ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
7/14
মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
8/14
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে হালকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
9/14
আবহাওয়ার সিস্টেম:মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণবর্তে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ করে অবস্থান করবে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটি ওড়িশার উপর দিয়ে গিয়েছে।
advertisement
10/14
উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
advertisement
11/14
কলকাতার আবহাওয়া:সকালে মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশ। ভোরবেলা এক দফা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে হালকা ঝড়ো হওয়া। আজ আরো এক দফায় কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/14
বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল অনেকটাই। ১৯ ডিগ্রির ঘরে আজ মঙ্গলবার কলকাতার পারদ। দিনভর মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কমতে পারে। আগামিকাল, বুধনবার থেকে ফের শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
advertisement
13/14
কলকাতার তাপমান:মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
14/14
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।