TRENDING:

'উনি আমার আগে থেকে...' রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?

Last Updated:

Dilip Ghosh Rinku Singh Election: প্রার্থী তালিকা প্রকাশের পরই দলীয় অন্দরে টিকিট বণ্টন নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই প্রেক্ষিতে রিঙ্কু মজুমদারের টিকিট না পাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলের সিদ্ধান্তকেই গুরুত্ব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাতঃভ্রমণে বেরিয়ে ইদ উদযাপন করলেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা। উৎসব থেকে রাজনীতি—বিভিন্ন প্রসঙ্গে নিজের মত স্পষ্টভাবে তুলে ধরলেন তিনি। ইদ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা প্রতিবছর এখানে ঈদ উপলক্ষে লক্ষ মানুষের সমাগমে উদযাপন করি। এখানে হোলিও পালন করা হয়, বিভিন্ন উৎসব উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় আজ ইদও সেলিব্রেট করা হয়েছে।”
'উনি আমার আগে থেকে...' রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?
'উনি আমার আগে থেকে...' রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?
advertisement

নির্বাচনী প্রচারে কবে নামবেন, সেই প্রশ্নে তিনি জানান, “এখনও সে ভাবে প্রচার শুরু করিনি। খুব শীঘ্রই শুরু করব।”

‘তীব্র নিন্দা করেছি’…ইদে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির, কী কথা হল? বিশদে লিখলেন প্রধানমন্ত্রী

রাজনীতি ছাড়বেন রিঙ্কু? ‘সবার জন্য নিয়ম এক হওয়া উচিত …’ ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডের সভা নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকেও রাজনীতি করেন, আবার ধর্মীয় সভা থেকেও রাজনীতি করেন। মুসলিমদের উদ্দেশে নানা বার্তা দেওয়া হচ্ছে। মুসলিমদের বলা হচ্ছে এক সেকেন্ডে সব শেষ করে দেব। এটা মুসলিমদের বোঝা উচিত ।”

নীতিন নবীনের কলকাতা সফর প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “এটা দলের একটি প্রক্রিয়া। ভোট ঘোষণার আগেই অনেক নেতা আসছেন। আমাকেও ডাকা হয়েছে।”

advertisement

আরজি করে লিফট বিভ্রাটে যুবকের মৃত্যু নিয়েও তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, “যেই ঘটনা ঘটেছে সেটা চাপা দেওয়ার চেষ্টা চলেছে। আবার আরজি কর! টিএমসি এই বিষয়টিকে পিছনে ফেলে রাখতে চাইছে। কারণ অযোগ্য লোকেদের গুরুত্ব দেওয়া হচ্ছে। টিএমসির পিছনে আরজিকর পরে আছে। ”

রিংকু মজুমদারের টিকিট না পাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “হাজার হাজার কর্মী আবেদন করেছেন, উনিও করেছেন। উনি আমার আগেই দল করছেন। তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে, সেটাই মানা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

উল্লেখ্য, নিউটাউন-রাজারহাট থেকে লড়ার ইচ্ছা ছিল দিলীপ পত্নী রিঙ্কুর, কিন্তু নাম নেই তালিকায়। সেই আক্ষেপ নিয়েই সোজা সল্টলেকের বিজেপি দফতরে হাজির দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আগেই বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন রিঙ্কু মজুমদার। নিজের বায়োডেটাও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, নিউটাউন-রাজারহাট কেন্দ্রে তাঁর নাম নেই। এরপরই প্রকাশ্যে আসে তাঁর ক্ষোভ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'উনি আমার আগে থেকে...' রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল