IMD West Bengal Rain Alert: অন্ধকার আকাশ, ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! কোন কোন জেলা এখনই ভাসবে? কলকাতায় নামবে কখন? আলিপুরের লেটেস্ট আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD West Bengal Rain Alert: আজ মঙ্গলবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
1/7

*পূর্বাভাস মতোই ভোররাত থেকে রাজ্যের জেলায় জেলায় চলছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। আগামী দু-তিন ঘন্টায় ফের নামবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা। হাওড়া জেলার জন্য সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে আরও বেশ কিছু জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘণ্টাখানেকের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতাতেও নামতে পারে ঝেঁপে বৃষ্টি। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমতলে, তাই ভরা বসন্তে এই বৃষ্টি নেমেছে রাজ্যের জেলায় জেলায়। রাত থেকেই মেঘলা আকাশ বঙ্গে। রাত থেকে বৃষ্টি নেমেছে বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে কলকাতাতেও। আজ সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশের মুখভার। দিনভর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পার্বত্য জেলাতেও বৃষ্টি হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*মঙ্গলবার হালকা/মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে রাত থেকেই বৃষ্টি নেমেছে। বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, হাওড়ায়। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*দিন ও রাতের তাপমাত্রায় পরিবর্তন কম থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। যদিও বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে বেশ কিছু জেলাতে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৫ ফেব্রুয়ারি বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। সংগৃহীত ছবি।