IMD West Bengal Weather: আর ঘণ্টা তিনেক...! হুড়মুড়িয়ে নামছে, বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গের ৪ জেলা, কী পূর্বাভাস উত্তরে? ভিজবে কলকাতা? আবহাওয়ার বড় আপডেট!
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD West Bengal Weather: বসন্তেই বৃষ্টির হুমকি! রাজ্যজুড়ে ব্যাপক রদবদল শুরু আবহাওয়ার। আজ, মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা। ভিজবে কলকাতা? কোন কোন জেলায় বৃষ্টি-দুর্যোগ বেশি? জানুন আপডেট।
advertisement
1/14

আবহাওয়ার চরম খেল শুরু! আগামী দু-তিন ঘণ্টায় তেড়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে আজ, মঙ্গলবার বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা। ভিজবে কলকাতা? কোন কোন জেলায় বৃষ্টি-দুর্যোগ বেশি? জানুন আপডেট।
advertisement
2/14
লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায় কিছুক্ষণেই শুরু হয়ে যাবে বৃষ্টি। পূর্বাভাস বলছে আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
3/14
বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে এই জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার জন্যও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/14
পূর্বাভাস বলছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। উপকূল সংলগ্ন জেলাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে বলেও পূর্বাভাসে জানিয়েছে আইএমডি।
advertisement
5/14
উল্লেখ্য, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তাই বসন্তে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে জেলায় জেলায়। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ১০০ শতাংশ জলীয় বাষ্পের পরিমাণ।
advertisement
6/14
মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই শহর কলকাতায়। সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঠান্ডা বাতাস বইছে।
advertisement
7/14
কলকাতাতেও এক দফা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমতে পারে।
advertisement
8/14
আজ বিক্ষিপ্তভাবে আরও দু-এক দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাতের আশঙ্কা থাকবে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে।
advertisement
9/14
আজ মঙ্গলবার হালকা/মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
10/14
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে। হালকা ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
11/14
কলকাতার আবহাওয়া:সকালে মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশ। ভোরবেলা এক দফা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে হালকা ঝড়ো হওয়া। আজ আরো এক দফায় কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/14
বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল অনেকটাই। ১৯ ডিগ্রির ঘরে আজ মঙ্গলবার কলকাতার পারদ। দিনভর মেঘলা আকাশ ও সঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কমতে পারে। আগামিকাল, বুধনবার থেকে ফের শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
advertisement
13/14
কলকাতার তাপমান:মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
14/14
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।