TRENDING:

Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা, ট্রাক্টরকে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত্যুমিছিল! দেখুন ভিডিও

Last Updated: Aug 15, 2025, 14:07 IST

স্বাধীনতা দিবসের দিন সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত হল ১০ জন। এই ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওবার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস একটি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে। মৃতের সকলেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত ওই বাসে ৫ জন শিশু-সহ ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে ১০ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন যাত্রী। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা, ট্রাক্টরকে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত্যুমিছিল! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল