TRENDING:

পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও... দেখুন ভিডিও

Last Updated: Mar 29, 2026, 13:58 IST

পুরুলিয়া এবং বাঁকুড়ায় রবিবাসরীয় ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল। বাঁকুড়ার রাইপুরে টিকিট দেওয়া হয়েছে ঠাকুরমণি সোরেনকে। তাঁদের সমর্থনেই প্রচার করছেন নেত্রী। এদিন তৃণমূলের নতুন প্রকল্প যুবসাথী নিয়ে বলতে গিয়ে মমতা বলেন, 'যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। এটা হাতখরচের মতো। আগামী দিনে জীবিকা হবে। আপাতত হাতখরচ চালাতে দেওয়া হচ্ছে। যাঁরা পাচ্ছেন না তাঁরা ভাববেন না। কিছু ডুপ্লিকেট হয়ে আছে। আপনাদের ডেকে ঠিক করে দেবে। কোনও অসুবিধা হবে না। তিনি আরও বলেন, 'বিজেপি এলে মাছ, ডিম, মাংস খেতে পারবেন না। বিজেপি আসলে বক ধার্মিক। ওরা দাঙ্গা করে। ওরা মানুষ মেরে ক্ষমতায় এসেছে। সবচেয়ে বেশি আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে তাদের মারধর করা হয়। বাংলায় কথা বললে বাংলাদেশী বলা হয়। আমরা কারও ওপর অত্যাচার করিনা।'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
পুরুলিয়া থেকে বড় ঘোষণা মমতার! ভাতা নয়, বুঝিয়ে দিলেন এই প্রকল্পের বিরাট গুরুত্বও... দেখুন ভিডিও
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল