TRENDING:

DA Arrears: ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ-র টাকা, আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা ঢুকবে,কীভাবে সেই হিসাব কষবেন? জেনে নিন পদ্ধতি

Last Updated:
শুক্রবার থেকে জিপিএফ অভাকাউন্টে ঢুকতে শুরু করেছে বকেয়া ডিএ-এর টাকা। কীভাবে বুঝবেন, আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা ঢুকবে? জেনে নিন সেই হিসাব
advertisement
1/7
৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ-র টাকা, আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা ঢুকবে,কীভাবে সেই হিসাব কষবেন? জেনে নিন পদ্ধতি
দুই দফায় নয়। একদফাতেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেবে রাজ্য সরকার। অর্থ দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে ৩১ মার্চের মধ্যে।
advertisement
2/7
পেনশনভোগীরাও এক কিস্তিতেই পাবেন ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA। গ্রুপ D ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে টাকা। গ্রুপ A, B, C কর্মীদের বকেয়া DA ঢুকবে জিপিএফ অ্যাকাউন্টে।
advertisement
3/7
শুক্রবার থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর দু'দিনের মধ্যে সবাই পুরো টাকা পেয়ে যাবেন। কীভাবে টাকা জিপিএফ অ্যাকাউন্টে যাবে? একনজরে দেখে নিন সেই প্রক্রিয়া। মহার্ঘ ভাতা এইচআরএমএসের মাধ্যমে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ঢুকবে। ডিডিও (সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ) ওই অ্যাকাউন্টটির দেখভালের দায়িত্বে। তিনি এরিয়ার/সাপ্লিমেন্টারি বিভাগে ঢুকবেন। দেখতে পাবেন টাস্কলিস্ট। সেখান থেকে বিল সামারিতে গিয়ে এরিয়ার/সাপ্লিমেন্টারি বিল জেনারেশনে গিয়ে বিল জেনারেট করবেন। তারপর জিপিএফ অ্যাকাউন্টে যাবে টাকা। আধিকারিকরা ইনস্টলমেন্ট ডিটেলস দেখতে পাবেন।
advertisement
4/7
বকেয়া DA হিসেব করার পদ্ধতি-- প্রথমেই নির্দিষ্ট সময়ের প্রতিটি মাসের জন্য সরকারি কর্মীদের বেসির পে বা মূল বেতন কত, তা জানতে হবে। ব্র্যান্ড পে ও গ্রেড পে যোগ করতে হবে। আপনি যে শতাংশ হারে ডিএ পেয়েছেন, আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনার যা পাওয়ার কথা ছিল, তার মধ্যে পার্থক্য বার করতে হবে। প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই পার্থক্যের শতাংশ গুণ করতে হবে। এর পর সব মাসের বকেয়া বার করতে হবে। তার পর সব মাসের বকেয়া যোগ করলে মোট বকেয়ার পরিমাণ পাওয়া যাবে।
advertisement
5/7
এর আগে নবান্ন থেকে জানানো হয়, ওই সময়ের বকেয়া মহার্ঘভাতা দু'দফায় দেওয়া হবে। প্রথম দফা দেওয়া হবে ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে। দ্বিতীয় দফা দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এখন রাজ্য সরকারের সিদ্ধান্ত, দু'দফায় নয়, একদফাতেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
advertisement
6/7
যেসব কর্মীরা ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত ডেপুটেশনে ছিলেন, তাদের বকেয়া DA এই মুহূর্তে হিসেব করছে না সরকার। কারণ এইচআরএফএস সিস্টেমে ডেপুটেশন চলাকালীন পে-ডেটা সরাসরি উপলব্ধ থাকে না। একইভাবে ২০১৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন যদি এইচআরএমএস -এর বাইরে থাকে, তবে প্রাথমিক বকেয়া হিসেবে সংশ্লিষ্টদের নাম থাকবে না।
advertisement
7/7
কেউ যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সি-তে প্রমোশন পান ও তার জিপিএফ অ্যাকাউন্ট এজি -বেঙ্গল দ্বারা পরিচালিত হয়, তবে বকেয়া টাকা সরাসরি জিপিএফ-এ জমা হবে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
DA Arrears: ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ-র টাকা, আপনার অ্যাকাউন্টে ঠিক কত টাকা ঢুকবে,কীভাবে সেই হিসাব কষবেন? জেনে নিন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল