TRENDING:

WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও

Last Updated:

ভোট ঘোষণার পর থেকেই রাজ্য প্রশাসনিক স্তরে বিপুল রদবদল করছে নির্বাচন কমিশন। আমলা, পুলিশ, রিটার্নিং অফিসারের পর এবার বদলি করা হল বিডিও! একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করার নির্দেশ দিয়েছে কমিশন

advertisement
কলকাতা: দোড়গোড়ায় বিধানসভা ভোট! আর তার আগে ফের রাজ্য প্রশাসনে ধাক্কা নির্বাচন কমিশনের। এবার একসঙ্গে ৮৩ বিডিওকে বদলি করল কমিশন। নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে। সূত্রের খবর, ৮৪ জন বিডিওকে বদলির জন্য নাম চাওয়া হয়েছিল। এর মধ্যে ৮৩ জন বিডিও-কে ইতিমধ্যেই বদলি করে দেওয়া হল। নন্দীগ্রামে ২ জন বিডিও-কে বদলি করা হল।
একসঙ্গে ৮৩ বিডিওকে বদলি করল কমিশন
একসঙ্গে ৮৩ বিডিওকে বদলি করল কমিশন
advertisement

সবথেকে বেশি বিডিও বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে, বদলি হয়েছেন ১৪ জন বিডিও! নন্দীগ্রাম ১ ও ২-এর দুই বিডিওকেও বদলি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন বিডিও-র বদলি। উত্তর ২৪ পরগনায় ৭ জন বিডিওকে বদলি করেছে কমিশন।

পাশাপাশি, কোচবিহারে ৩ জন বিডিও, জলপাইগুড়িতে ৪ জন বিডিও, উত্তর দিনাজপুরে ১ জন বিডিও, দক্ষিণ দিনাজপুরে ১ জন বিডিও, মালদহে ৬ বিডিও, মুর্শিদাবাদে ৪ জন বিডিও, মালদহে ৫জন বিডিও, হাওড়ায় ১ জন বিডিও, হুগলিতে ৫ জন বিডিও, পুরুলিয়ায় ৩ জন বিডিও, বীরভূমে ৬ জন বিডিও, বাঁকুড়ায় ৪ জন বিডিও, পূর্ব বর্ধমান ৭ জন বিডিও ও পশ্চিম বর্ধমানে ১ জন বিডিও বদলি করেছে কমিশন।

advertisement

কমিশন সূত্রে খবর, গত ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একগুচ্ছ বিডিও ও এআরও-র বদলির প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাব মতো ৮৩ জন আধিকারিককে বদলি করা হল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরের মতো একাধিক জেলার গুরুত্বপূর্ণ ব্লকে এই রদবদল কার্যকর করা হচ্ছে।

ভোট ঘোষণার পর থেকেই একের পর এক আমলা, পুলিশ স্তরে রদবদল চলেছে। চলতি মাসেই ১১ জেলায় জেলাশাসক বদল করেছে নির্বাচন কমিশন। ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আরও) বদলি করেছে কমিশন। ভবানীপুরের রিটার্নিং অফিসারও বদলি করেছে কমিশন। এবার একসঙ্গে ৮৩ জন বিডিও বদলি করল কমিশন।

advertisement

আরও পড়ুন:জল্পনায় সিলমোহর! বিজেপিতে যোগ দিলেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল

আরও পড়ুন:অবশেষে বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করল কংগ্রেস! হেভিওয়েট সব নাম থাকছে! কী কী চমক দিতে চলেছে কংগ্রেস জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

ভোট ঘোষণার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। এর পর একে একে কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা)-কে সরানো হয়। অপসারিত হন একাধিক জেলাশাসক, ডিআইজি। নবান্ন প্রতি ক্ষেত্রেই অপসারিত আধিকারিকদের নতুন পদে বহাল করেছে। সেই সঙ্গে কমিশনের এই ধরনের আচরণের নিন্দা করেছে শাসকদল তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Assembly Elections 2026: ভোটের আগে ফের কমিশনের ধাক্কা, এবার একসঙ্গে ৮৩ জন বিডিও-কে বদলি, সবথেকে বেশি বদলি পূর্ব মেদিনীপুরে, তালিকায় নন্দীগ্রামও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল