Siliguri News: অভিযুক্ত গ্রেফতার! প্রচারে ফিরলেন শংকর ঘোষ, বনধ প্রত্যাহারের আর্জি রাজু বিস্তার
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
শিলিগুড়ি ও দার্জিলিংয়ের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে বিজেপি নেতা রাজু বিস্তাকে ঘিরে। পাহাড় ও সমতলের রাজনীতিতে তাঁর ভূমিকা, সাম্প্রতিক মন্তব্য এবং দলের অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির গুড়ুংবস্তি এলাকায় নাবালিকা কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত গৃহশিক্ষককে। ভিন রাজ্য থেকে প্রায় ২৫০০ কিলোমিটার দূরে পালিয়ে থাকার পর তাকে পাকড়াও করা হয়। এই গ্রেফতারিকে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
advertisement
2/5
একটি ভিডিও বার্তায় সাংসদ জানান, “গুরুং বস্তি ঘটনার অভিযুক্ত গ্রেফতার ন্যায় প্রতিষ্ঠার প্রথম ধাপ। আমরা নিশ্চিত করব যাতে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পায়।” তিনি আরও বলেন, এই ঘটনায় প্রশাসনের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তদন্তের পরবর্তী ধাপেও নজর রাখা হবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ গত চারদিন ধরে ধর্ণা মঞ্চে বসে ছিলেন এবং অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত নির্বাচনী প্রচারে না নামার সিদ্ধান্ত নেন। অবশেষে অভিযুক্ত গ্রেফতার হওয়ার পর সাংসদের অনুরোধে তিনি আবার প্রচার শুরু করেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ৩০ মার্চ ‘শিলিগুড়ি বনধ’-এর ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দু মহামন্ত্র। তবে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় সাংসদ রাজু বিস্তা সংগঠনটির কাছে বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সমগ্র ঘটনায় রাজনৈতিক ও সামাজিক চাপের মধ্যেই প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও কিশোরীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে লড়াই চলবে বলেই জানিয়েছেন সাংসদ রাজু বিস্তা, এবং এখন সকলের নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Siliguri News: অভিযুক্ত গ্রেফতার! প্রচারে ফিরলেন শংকর ঘোষ, বনধ প্রত্যাহারের আর্জি রাজু বিস্তার