TRENDING:

West Bengal Election 2026: 'দলের সবার উপরেই নজর রয়েছে! যদি কোনও দলের জার্সি গায়ে দেন, সেই দলের প্রতি অনুগত থাকুন!'- কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের

Last Updated:

সন্দেশখালির সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের প্রত্যেকের কাজকর্মের ওপর নজর রাখা হচ্ছে। একই মঞ্চ থেকে হুমায়ুন কবীর ও অধীর চৌধুরীকেও কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি: দলের প্রত্যেকের উপর নজর রয়েছে, ঠিক এই ভাষাতেই সন্দেশখালির সভা থেকে দলীয় কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলীয় কর্মীদের কী বার্তা দিলেন অভিষেক?
দলীয় কর্মীদের কী বার্তা দিলেন অভিষেক?
advertisement

একইসঙ্গে এই সভা থেকেই হুমায়ুন কবীর এবং অধীর চৌধুরীকেও এক প্রকার চ্যালেঞ্জ জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি হুমায়ুন কবীর এবং অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছি—তাঁরা যেন কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার তাঁদের নিরাপত্তা প্রদান করবে। তাঁদের যদি বিন্দুমাত্র নৈতিকতা অবশিষ্ট থাকে, তবে তাঁদের অবশ্যই এমনটা করা উচিত। কারণ কেন্দ্রীয় সরকার সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে।”

advertisement

একইসঙ্গে এই সভা থেকেই দলীয় কর্মীদের জরুরি নির্দেশ দেন তিনি। তিনি বলেন, “আমাদের এখান থেকে ২২-০ করতে হবে। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া চলবে না। নির্বাচন কমিশন (ECI) দায়িত্ব নেওয়ার পরেই উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে। এমনটা করা হয়েছে যাতে রাম নবমীর সময় বিজেপি হিংসা ছড়াতে পারে। আমরা যখন দুর্গাপূজা বা ইদ উদযাপন করি, তখন আপনারা কি কোনো হিংসা হতে দেখেছেন? যারা অস্ত্র হাতে এবং মদ্যপ অবস্থায় রাম নবমী উদযাপন করছে, তারা ভগবান রামের ইতিহাস পড়েনি।”

advertisement

এরপরেই তিনি বলেন, “আমার নজর সবার ওপরই রয়েছে। একে একটি সতর্কবার্তা হিসেবেই গণ্য করুন। আপনারা যদি কোনো একটি দলের জার্সি গায়ে দেন, তবে সেই দলের প্রতিই অনুগত থাকুন, অন্য কোনো দলের হয়ে খেলবেন না।”

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

তৃণমূলের জয় নিয়ে কার্যত নিশ্চিত অভিষেক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিশ্চিতভাবেই জয়লাভ করব, আর ম্যাচের (নির্বাচনের) পর আপনাদের ‘রেড কার্ড’ দেখিয়ে বিদায়ের পথ দেখিয়ে দেব।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal Election 2026: 'দলের সবার উপরেই নজর রয়েছে! যদি কোনও দলের জার্সি গায়ে দেন, সেই দলের প্রতি অনুগত থাকুন!'- কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল