TRENDING:

Assembly Election : বিধানসভা ভোটে জিতলেই তিনটে কাজে ফোকাস! চুঁচুড়ার জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে রাখলেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের

Last Updated:

Assembly Election : তিনি এবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী। ভোটে জয়ের পর কোন তিনটি কাজ তিনি অগ্রাধিকার দেবেন, তা নিয়েই প্রকাশ্যে জানালেন দেবাংশু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি, বনোয়ারীলাল চৌধুরী : ভোটের আগে চুঁচুড়া বিধানসভার উন্নয়ন নিয়ে স্পষ্ট রূপরেখা তুলে ধরলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। জয়ের পর কোন কাজগুলোকে তিনি অগ্রাধিকার দেবেন, তা নিয়েই প্রকাশ্যে জানালেন। তিনটি বিশেষ পরিকল্পনা, যা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দেবাংশু ভট্টাচার্য্য 
দেবাংশু ভট্টাচার্য্য 
advertisement

দেবাংশুর কথায়, চুঁচুড়ার উন্নয়নে সবচেয়ে আগে নজর দেওয়া হবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে। দীর্ঘদিন ধরে জলনিকাশির সমস্যায় ভোগা একাধিক এলাকায় নতুন করে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে বলে জানান তিনি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি তুলে ধরেন আবর্জনা ব্যবস্থাপনা।

এলাকায় একটি নির্দিষ্ট ও আধুনিক গার্বেজ ফেলার জায়গা তৈরি করা, সেখান থেকে বায়োগ্যাস প্ল্যান্ট গড়ে তোলা, এই পরিকল্পনাকেই তিনি ভবিষ্যতের টেকসই উন্নয়নের অংশ হিসেবে দেখছেন। তৃতীয় প্রাধান্য পাচ্ছে আলোর ব্যবস্থা। বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন পাড়া ও রাস্তা আলোকিত করার পরিকল্পনার কথা জানান দেবাংশু।

advertisement

তাঁর মতে, পর্যাপ্ত আলো শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, নিরাপত্তাও নিশ্চিত করে।তবে এই তিনটি কাজের বাইরেও হাসপাতাল, শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের বিস্তৃত পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তিনি তুলে ধরেন কর্মসংস্থান।

View More

আরও পড়ুন- অভিযুক্ত গ্রেফতার, প্রচারে ফিরলেন শংকর ঘোষ, বনধ প্রত্যাহারের আর্জি রাজু বিস্তার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

দেবাংশুর দাবি, “চুঁচুড়ার ভাইবোনদের কর্মসংস্থান যেন চুঁচুড়ার মাটিতেই হয়, সেটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”সব মিলিয়ে, নির্বাচনের আগে উন্নয়নকে হাতিয়ার করেই ভোটের লড়াইয়ে নামতে চাইছেন দেবাংশু ভট্টাচার্য। তবে ফলাফল কী হবে সেই অপেক্ষায় রয়েছেন অনেকেই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Assembly Election : বিধানসভা ভোটে জিতলেই তিনটে কাজে ফোকাস! চুঁচুড়ার জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে রাখলেন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল