শনিবারও পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সৈকত গিরির সমর্থনে জনসভা হয়। সেই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি। শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতা। একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি বলেন বামফ্রন্ট দায়িত্ব এলে গরিব পরিবার পিছু ৭৫০০ হাজার টাকা পৌঁছে দেবে। “বামফ্রন্ট দায়িত্বে এলে গরিব পরিবার পিছু ৭,৫০০ টাকা করে পৌঁছে দেবে।” পটাশপুরের সভা থেকে দাবি বামনেতা সুজন চক্রবর্তীর।
advertisement
আরও পড়ুন:জল্পনায় সিলমোহর! বিজেপিতে যোগ দিলেন কামদুনি আন্দোলনের মুখ টুম্পা কয়াল
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি লক্ষীর ভান্ডার প্রসঙ্গে আরও বলেন, এই প্রকল্পের টাকা বাড়ান হচ্ছে শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে। ২০২১ সালে ৫০০ টাকা দিয়ে শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে তা বাড়ান হয়েছে। এখন তা দেড় হাজার টাকায় পৌঁছেছে। কিন্তু তাঁর প্রকৃত উন্নয়নের ভাবনা নেই বলে দাবি। রয়েছে শুধু ভোটের কৌশল। অস্থায়ী কর্মীদের প্রসঙ্গেও প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, ‘রাজ্যের সিভিক ভলেন্টিয়ার-সহ অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হবে। পাঁচ-সাত হাজার টাকা নয়। একটা সংসার চালাতে যে টাকা খরচ হয় সেই টাকাই তাদের দেওয়া হবে। এখনকার বিবেচনায় নূন্যতম ২১ হাজার টাকা দেওয়া হবে।’
