
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত। আগেই দাবি করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ইরানের সরকারি সংবাদমাধ্যমের পক্ষ থেকেও খামেনেইয়ের মৃত্যুর সত্যতা স্বীকার করা হয়েছে ৷ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে রবিবার সকালে নিশ্চিত করেছে তেহরানও। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।