
বিহারের বিজেপি নেত্রীর স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক! সেই অভিযোগ তুলে এবার সরব হল তৃণমূল। জানা গিয়েছে, বিহারের বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ানের স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক। আর এতেই আপত্তি তুলে সরব হয়েছে তৃণমূল। এই প্রসঙ্গে দমদম কেন্দ্রের প্রার্থী ব্রাত্য বসু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়া মেনে নিতে পারছেন না জ্ঞানেশ কুমার। তিনি এটাকে ব্যক্তিগত ভাবে নিয়েছেন। সরকার ও দল কি করে এক হতে হয়, তা হিটলারের পর জ্ঞানেশ কুমার দেখাচ্ছেন। এমসিসি চলাকালীন যা যা বদল হচ্ছে, আর বিহারে এম সি সি ঘোষণার পরে নীতিশ কুমার টাকা ঘোষণা করে... এরপরেই তিনি অভিযোগ করেন, “জয়ন্ত কান্ত, মাণিকচক, বৈষ্ণবনগর, সুজাপুর ও মোথাবাড়ির পুলিশ পর্যবেক্ষক। ২০০৯ সালের আইপিএস। উত্তরপ্রদেশের বাসিন্দা, বিহারে কর্মরত।”
মালদহের চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন যিনি, কমিশনের নিযুক্ত সেই আধিকারিকের স্ত্রী বিহারের জামুইয়ের বিজেপি নেত্রী৷ এমনই অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস৷ জানা গিয়েছে, বিহারের বিজেপি নেত্রী স্মৃতি পাসোয়ানের স্বামী মালদহের পুলিশ পর্যবেক্ষক। আর এতেই আপত্তি তুলে সরব হয়েছে তৃণমূল। দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু বলেন, “জয়ন্ত কান্ত, মাণিকচক, বৈষ্ণবনগর, সুজাপুর ও মোথাবাড়ির পুলিশ পর্যবেক্ষক। ২০০৯ সালের আইপিএস। উত্তরপ্রদেশের বাসিন্দা, বিহারে কর্মরত।”
এক বুথে বিচারাধীন ছিলেন ৩৪০ জন ভোটার৷ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরনোর পর দেখা গেল সেই ৩৪০ জনের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে৷ এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট উত্তর বিধানসভার ৫নং পার্টের বড় গোবড়া এলাকায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই পার্টে মোট ৩৪০ জনের নাম সংশোধনের আবেদন ‘বিচারাধীন’ অবস্থায় থাকলেও সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় একযোগে সকলের নাম মুছে দেওয়া হয়েছে। ঘটনাটি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে ভোটারদের মধ্যে।
West Bengal SIR News: ২৯ লক্ষ বিচারাধীনেরও সবার নাম প্রকাশ নয়! কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত তাও অস্পষ্ট!
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ টিকিট পেয়েছেন। যদিও তিনি এসআইআর-এর তালিকায় এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছেন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই কাজল শেখের! হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ। আদালতের প্রতি আস্থা আছে বলে জানান কাজল। কিছু দিনের মধ্যেই নাম এসে যাবে, আশাবাদী কাজল শেখ সামনের মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। এবং ২৯ তারিখ দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফায় বীরভূম জেলার মধ্যে মোট ১১টি বিধানসভায় নির্বাচন হবে। ইতিমধ্যে প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৯১ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।ঠিক তেমনই বীরভূম জেলায় হাঁসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ।
West Bengal SIR News: সব পক্ষকে পরামর্শ প্রধান বিচাপতি সূর্যকান্তর। বাংলার SIR মামলার পরবর্তী শুনানি ১ এপ্রিল।
বিচারাধীন থাকা দৈনিক কত নামের নিষ্পত্তি হল, প্রতিদিন সেই তালিকা দিতে হবে নির্বাচন কমিশনকে৷ এ দিন এসআইআর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রতিদিন তারা তালিকা প্রকাশে তৈরি বলে জানিয়েছে কমিশনও৷ প্রসঙ্গত গতকাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ কমিশন এর আগে জানিয়েছিল, প্রত্যেক শুক্রবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে আরও নির্দেশ দিয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলিতে প্রথম দফায় ভোট রয়েছে, সেখানকার বিবেচনাধীন ভোটারদের নাম আগে নিষ্পত্তিতে জোর দেওয়া হোক৷
Mamata Banerjee: ফের বেনজির ভাবে মাঝরাতে বদল। রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। এর প্রতিবাদে চড়া সুর মুখ্যমন্ত্রীর।
Money Making Tips: আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরুলিয়ার রঘুনাথপুর শহরের দুই বোন অনিন্দিতা সেনগুপ্ত ও সানিয়া সরকার। নিজেদের হাতেই তৈরি করেছেন একটি বিশেষ চকলেট ‘সানফ্লাওয়ার চকলেট’।
রাশিয়ায় হাড়কাঁপানো অ্যাডভেঞ্চার! বরফের চাঁইয়ে চড়ে নদী পার করছেন দুই যুবক
SIR : মাঝরাতে হঠাৎ করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। বিবেচনাধীন ভোটারদের কত শতাংশের ভবিষ্যৎ নিশ্চিত!
Bengal Election: ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল। ভোটের আগে ৭৩ রিটার্নিং অফিসার বদলি। ভবানীপুর-সহ ৭৩ কেন্দ্রে নতুন রিটার্নিং অফিসার। একসাথে এত রিটার্নিং অফিসার বদলি নজিরবিহীন। মঙ্গলবার বিকেলের মধ্যে নতুনদের দায়িত্ব নিতে নির্দেশ। ভোট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রিটার্নিং অফিসারদের।
রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷ চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনই ইঙ্গিত মিলল News18-এর জনমত সমীক্ষায়৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে ১৮৪ থেকে ১৯৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস৷ ৯৮ থেকে ১০৮টি আসন পেতে পারে বিজেপি৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷ ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷
West Bengal SIR News Live | আজ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। ষাট লক্ষ বিচারাধীনের মধ্যে এখনও পর্যন্ত উনত্রিশ লক্ষের নিষ্পত্তি বিচারবিভাগের। যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট যাচাইয়ের পর কত নাম বাদ? প্রকাশ করবে কমিশন।
ভবানীপুরে নিজের কর্মিসভায় দলের তিন কাউন্সিলরের প্রশংসা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী৷ সেই কর্মিসভাতেই ভবানীপুর এলাকায় দলের কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েকজন কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি দলের তিন কাউন্সিলরের কাজের প্রশংসা কপরেছেন তৃণমূলনেত্রী৷ মুখ্যমন্ত্রী যাঁদের প্রশংসা করেন, তাঁদের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম এবং দেবলীনা বিশ্বাস৷ এ ছাডা়ও সংগঠক হিসেবে স্থানীয় নেতা বাবলু সিং-এর ভূমিকার প্রশংসাও করেন তৃণমূলনেত্রী৷