TRENDING:

Suvendu Adhikari: ভোটে ভিন রাজ্যের পুলিশ চান শুভেন্দুু, পাল্টা তৃণমূল! দেখুন ভিডিও

Last Updated: Feb 26, 2026, 04:00 IST

রাজ্যের পুলিশে ভরসা নেই৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে নিরাপত্তার জন্য ভিন রাজ্যের পুলিশ নিয়ে আসার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'আমরা অপেক্ষায় আছি কবে ভোট ঘোষণা হবে৷ নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোলনোলচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে এসপি, আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন তাহলেই পুলিশের গুন্ডামি, রাজনীতিকরণ বন্ধ হবে৷' পাল্টা তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, 'শুভেন্দু অধিকারীর কথায় তো ভারতের সংবিধান বদলে যাবে না৷ উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোট হলে যে নিয়মে হয় পশ্চিমবঙ্গেও সেই নিয়মেই হবে৷ ওনার কথায় তো ভারতের নিয়ম বদলে যাবে না৷'

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Suvendu Adhikari: ভোটে ভিন রাজ্যের পুলিশ চান শুভেন্দুু, পাল্টা তৃণমূল! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল