বৈভব বনাম জোফরা আর্চার! এক্সে রাজস্থান রয়্যালসের পোস্ট করা ৪৬ সেকেন্ডের একটি ভিডিও। ৩১ বছর বয়সী তারকা পেসার জোফরা আর্চারকে নেটে খেলছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। শুধু খেলছেন বললে ভুল বলা হবে। তিনি যে বিস্ময়বালক, তা প্রমাণ করে দিচ্ছেন।
জোফরার ওভারের দুটো বল ডিফেন্স করেছেন বৈভব। ওভারের বাকি বলগুলো মিড অন, মিড অফ, কাভারে তুলে তুলে খেললেন। আর্চার যে একজন তারকা ফাস্ট বোলার তা বোঝার উপায় নেই। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করে বৈভবকে জব্দ করতে পারলেন না ইংলিশ পেসার।
advertisement
বৈভবের ব্যাটিংয়ের একটা স্টাইল আছে। আর সেই স্টাইল তাঁর নেট সেশন দেখলেই বোঝা যায়। তিনি অন সাইডে একটু বেশি খেলেন। লেগ সাইডের বাউন্ডারি পার করাটা সূর্যবংশীর জন্য সহজ কাজ। সূর্যবংশীর রানের বেশিরভাগটা আসে লং অন ও স্কোয়ার লেগ অঞ্চলের ‘আর্ক’ দিয়ে। এই নির্দিষ্ট জোনে তিনি দুর্দান্ত আধিপত্য বিস্তার করে ফেলেন।
আরও পড়ুন- রাহানেকে ‘এক হাত’- অফফর্মে থাকা বরুণকে পাওয়ার প্লে-তে খেলানোর জন্য জোর মুখ ঝামটা
২০২৫ আইপিএলে গুজরাত টাইটানসের বিপক্ষে তাঁর ১০১ রানের ইনিংস বড় উদাহরণ। সেদিন তাঁর মারা ১১টি ছক্কার মধ্যে ৮টিই ছিল লং অন থেকে মিড উইকেটে। ওই জোনে তাঁর নিয়ন্ত্রণ দেখার মতো। ১৪ বছর বয়সেই তিনি প্রমাণ করেছেন, বোলার যে-ই হোক, তাঁর সামনে কারও রক্ষে নেই।
