TRENDING:

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের

Last Updated:
Rahul Arunoday Banerjee: রিজেন্ট পার্ক থানায় আজকের মত আইনি প্রক্রিয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তালসারিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে৷ সঙ্গে আর্টিস্ট ফোরামের অন্যান্য শিল্পীদেরও যাওয়ার কথা শোনা যাচ্ছে৷
advertisement
1/9
 রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে FIR আর্টিস্ট ফোরামের
স্বামী রাহুলের মৃত্যুতে লিখিত অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সরকারের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার-সহ বাকি আর্টিস্টরা এখনও রিজেন্ট পার্ক থানার ভেতরে রয়েছেন৷ কেউ এখনও বের হননি৷
advertisement
2/9
রিজেন্ট পার্ক থানায় আজকের মত আইনি প্রক্রিয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তালসারিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে৷ সঙ্গে আর্টিস্ট ফোরামের অন্যান্য শিল্পীদেরও যাওয়ার কথা শোনা যাচ্ছে৷
advertisement
3/9
ম্যাজিক মোমেন্টস' প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করল আর্টিস্ট ফোরাম।
advertisement
4/9
রবিবার তালসারিতে সিরিয়ালের শ্যুটিং করতে গিয়েই আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার বিকেলে তালসারির সমুদ্রে তলিয়ে যান অভিনেতা রাহুল। পরে উদ্ধার করে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেতাকে । মাত্র ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে মা, স্ত্রী, ছেলেকে রেখে না ফেরার দেশে চলে গেলেন রাহুল৷ জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তার পরিবার-কলাকুশলী ভক্তরা।
advertisement
5/9
টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন। আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এই প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া।
advertisement
6/9
তবে শ্যুটিং-এ কোনও রকম অব্যবস্থা ছিল না, জানিয়েছেন সোমাশ্রী৷ তিনিও গিয়েছিলেন তালসারির আউটডোরের শ্যুটিং-এ৷ রবিবারও হয়েছিল তাঁদের শ্যুটিং৷ তবে তাঁর প্যাকআপ হয়ে গিয়েছিল বেলা ৩টে নাগাদ এবং তারপর তিনি হোটেলে চলে আসেন৷ সেখানে দুপুরের খাবার খেয়ে, লাগেজ গুছিয়ে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে ৪টা নাগাদ৷ ফেরার পথে তালসারির দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা এবং রাহুল যে আর নেই, সেই মর্মান্তিক খবরও পান তাঁরা৷
advertisement
7/9
ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিওতে শিল্পীরা জড়ো হচ্ছেন ধীরে ধীরে 'জাস্টিস ফর রাহুল' ব়্যালির জন্য৷
advertisement
8/9
এই আবহে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে ছেলে সহজকে লেখা রাহুলের 'খোলা চিঠি'। কী লেখা ছিল সেই চিঠিতে? আজ থেকে ঠিক চার বছর আগে ২০২১ -এ লেখা সেই খোলা চিঠিতে ঠিক কী লিখেছিলেন 'বাবা' রাহুল? চিঠির পরতে পরতে ফুটে ওঠা বাবা-ছেলের সম্পর্কের রসায়ন।
advertisement
9/9
জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এই মিছিলে হাঁটতে পারেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যুতে তালসারিতে যেতে পারেন প্রসেনজিৎ, প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় গাফিলতির অভিযোগে এফআইআর আর্টিস্ট ফোরামের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল