TRENDING:

বিধাননগর স্টেশনে ডাউন হাবড়া লোকালে আগুন! দেখুন ভিডিও

Last Updated: Feb 25, 2026, 20:51 IST

বিধাননগর স্টেশনে লোকাল ট্রেনে আগুন আতঙ্ক৷ এ দিন বিকেলে হাবড়া থেকে শিয়ালদহগামী হাবড়া লোকালের পিছনের দিকে একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়৷ কামরা থেকে নামার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ কোনওমতে ট্রেনটি চার নম্বর প্ল্যাটফর্মে এসে থামে৷ সঙ্গে সঙ্গে ট্রেন থেকে কোনওমতে নেমে আসেন যাত্রীরা৷ রেল কর্তৃপক্ষের অবশ্য দাবি, ব্রেক বাইন্ডিংয়ের কারণে কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ধরে বিধাননগর স্টেশনের চার নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে৷

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
বিধাননগর স্টেশনে ডাউন হাবড়া লোকালে আগুন! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল