TRENDING:

সরকারি কর্মীর বাড়িতে টাকার পাহাড়! হাতে গোনা গেল না, আনতে হল মেশিন, দেখুন ভিডিও

দেশ
Last Updated: Feb 25, 2026, 20:59 IST

ফের উদ্ধার টাকার পাহাড়, মাসে ৮০০০ টাকা বেতন পাওয়া এক ব্যক্তির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশায়। বুধবার ওই ব্যক্তির ট্রলি ব্যাগ এবং আলমারি থেকে ৪ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ওড়িশা সরকারের কর্মী, দুই দশক আগে মাত্র ৮০০০ টাকা বেতনের চাকরি দিয়ে কেরিয়ার শুরু করেন সেই ব্যক্তি। ওড়িশার ভিজিল্যান্স ডিপার্টমেন্ট অভিযুক্ত খনির আধিকারিক দেবব্রত মোহান্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে। অভিযুক্তের সঙ্গে যেসব জায়গার যোগসূত্র রয়েছে সব জায়গাতেই নজর রেখেছেন আধিকারিকরা। অভিযুক্ত দেবব্রতের ভুবনেশ্বরের ফ্ল্যাট, পারিবারিক বাড়ি এমনকি কটকের অফিসেও তল্লাসি করা হয়েছে। আরও টাকা লুকোনো থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/দেশ/
সরকারি কর্মীর বাড়িতে টাকার পাহাড়! হাতে গোনা গেল না, আনতে হল মেশিন, দেখুন ভিডিও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল