TRENDING:

Indian Railways: রেল যাত্রীদের জন্য স্বস্তি! ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনের এই রুটে ফিরছে মেমু ট্রেন, সময়সূচি ও তালিকা জানুন

Last Updated:
Malda MEMU Train: মালদহ ডিভিশনে ১০ এপ্রিল থেকে ফের চালু হচ্ছে মেমু ট্রেন পরিষেবা। সাহিবগঞ্জ-রামপুরহাট ও জামালপুর-কিউল রুটে চলবে একাধিক ট্রেন। এতে দৈনন্দিন যাত্রীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে জানিয়েছে রেল।
advertisement
1/7
রেল যাত্রীদের জন্য স্বস্তি! ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনের এই রুটে ফিরছে মেমু ট্রেন, জানুন সময়সূচি
যাত্রী পরিষেবা আরও উন্নত করতে বড় উদ্যোগ নিল পূর্ব রেলের মালদহ ডিভিশনের। মালদহ ডিভিশনের এই রুটে পুনরায় চালু হচ্ছে মেমু ট্রেন পরিষেবা। আগামী ১০ এপ্রিল থেকে ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/7
রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে মোট ৬টি ট্রেন চালু করা হবে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করবে। এর মধ্যে উল্লেখযোগ্য সংযোগ রুট হল সাহিবগঞ্জ-রামপুরহাট এবং জামালপুর পর্যন্ত। পাশাপাশি এই মেমু পরিষেবা পুনরায় চালু হচ্ছে কিউল রুটেও।
advertisement
3/7
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ৬৩৪০৬ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু প্রতিদিন সন্ধ্যা ৫টায় সাহিবগঞ্জ থেকে ছেড়ে রাত ৮টা ৫৫ মিনিটে রামপুরহাটে পৌঁছাবে। এই পরিষেবা শুরু হবে ১০ এপ্রিল থেকে। অন্যদিকে, ট্রেন নম্বর ৬৩৪০৫ রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু সকাল ৬টা ১০ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে সকাল ৯টা ২৫ মিনিটে সাহিবগঞ্জ পৌঁছাবে, যা চালু হবে ১১ এপ্রিল থেকে।
advertisement
4/7
এছাড়াও, ট্রেন নম্বর ৬৩৪৩১ ও ৬৩৪৩২ সাহিবগঞ্জ-জামালপুর-সাহিবগঞ্জ রুটে প্রতিদিন চলবে। সাহিবগঞ্জ থেকে সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ট্রেনটি সকাল ১১টা ৫০ মিনিটে জামালপুর পৌঁছাবে। ফেরার পথে জামালপুর থেকে বিকেল ৪টা ৭ মিনিটে ছেড়ে রাত ৯টা ১০ মিনিটে সাহিবগঞ্জে ফিরবে।
advertisement
5/7
অন্যদিকে, ট্রেন নম্বর ৬৩৪২৩ ও ৬৩৪২৪ জামালপুর-কিউল-জামালপুর রুটে প্রতিদিন পরিষেবা দেবে। জামালপুর থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে ছেড়ে ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে কিউল পৌঁছাবে। ফেরার সময় কিউল থেকে বিকেল ২টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে জামালপুরে পৌঁছাবে।
advertisement
6/7
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "এই উদ্যোগের ফলে দৈনন্দিন যাত্রী, অফিসগামী মানুষ ও ছাত্রছাত্রীদের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে এবং আন্তঃজেলা যোগাযোগ আরও সুদৃঢ় হবে।"
advertisement
7/7
মালদহ ডিভিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাঁদের মতে, মেমু ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় কম খরচে দ্রুত ও সহজ যাতায়াতের সুযোগ বাড়বে, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Indian Railways: রেল যাত্রীদের জন্য স্বস্তি! ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনের এই রুটে ফিরছে মেমু ট্রেন, সময়সূচি ও তালিকা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল