TRENDING:

Assembly Election 2026: পতাকা, শাড়ি, গেঞ্জি, টুপি...কী নেই! রাজনৈতিক ছোঁয়ায় জমজমাট শিলিগুড়ির বাজার, লক্ষ্মীলাভে খুশি ব্যবসায়ীরা

Last Updated:

Assembly Election 2026: বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে, প্রথম দফার ভোটের আগে শিলিগুড়ি বাজারে জমজমাট রাজনৈতিক পণ্যের বিক্রি, বিভিন্ন দলের পতাকা, প্রতীক ছাপা শাড়ি, টুপি, গেঞ্জি ও ছাতার চাহিদা বেড়েছে, মিছিল ও প্রচারের সঙ্গে বাজারেও উৎসবের আমেজ, নির্বাচনী মরশুমে ব্যবসায়ীদের বাড়তি লাভ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: আর মাত্র দিন ১৫ এর অপেক্ষা, তারপরে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়েছে, প্রকাশ্যে এসেছে সমস্ত দলের প্রার্থীদের নামের তালিকা। মিছিল, সভা, দেওয়াল লিখনের পাশাপাশি এবার নজর কেড়েছে বাজারের রঙিন চেহারা। শিলিগুড়ি মহাবিস্তানের একাধিক দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, প্রতীক ছাপা শাড়ি, টুপি, গেঞ্জি, ছাতা-সহ বেশ কিছু জিনিস। প্রত্যেকবারই নির্বাচনের সময় এই বিশেষ ব্যবসা বেশ ভালো লাভ দেয়, আর এ বছর তার ব্যতিক্রম নয়।
advertisement

প্রতিবারের মতো এবছরও নির্বাচনকে ঘিরে দোকানগুলো সেজে উঠেছে দলীয় রঙে। বিশেষ করে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রতীক ছাপা শাড়ি, গেঞ্জি ও ছাতা ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। শুধু স্থানীয় ক্রেতাই নয় দূর-দূরান্ত থেকেও আসছে বহু অর্ডার। ব্যবসায়ীদের দাবি ভোট যতই এগোচ্ছে ততই বাড়ছে বিক্রি। বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও কংগ্রেসের জিনিসের চাহিদা ব্যাপক। তুলনামূলকভাবে বিজেপির জিনিসপত্র একটু কম বিক্রি হচ্ছে কারণ হিসেবে ব্যবসায়ীরা বলেন বিজেপির সমস্ত কিছুই বাইরে থেকে আসে, যে কারণে লোকাল বাজারে তেমন একটা বিক্রি হয় না।

advertisement

আরও পড়ুনঃ SIR তালিকা থেকে বাদ প্রায় ৯০ লক্ষ! নাম তুলতে কীভাবে ট্রাইবুনালে আবেদন করবেন? ধাপে ধাপে পদ্ধতি বললেন জেলাশাসক

ব্যবসায়ী অমিত বানসাল বলেন, “প্রতিবারই ভোটের সময় ব্যবসা ভালো হয়, তবে এবছর চাহিদা অনেকগুণ বেশি। বিশেষ করে প্রতীক ছাপা শাড়ি মহিলাদের বেশি আকর্ষণ করছে। যে কারণে বিভিন্ন দলের মনোনয়নপত্র প্রার্থীদের জমা দেওয়ার সময় এই শাড়ি বেশ ভাল বিক্রি হয়েছে।” অপর ব্যবসায়ী সুমিত বানসাল জানান, “শুধু শিলিগুড়ি নয়, অসম থেকেও বড় বড় অর্ডার আসছে কারণ সেখানেও বিধানসভা নির্বাচন। পাশাপাশি পাহাড় থেকেও এবছর প্রচুর অর্ডার রয়েছে, যে কারণে আগে-ভাগেই স্টক বাড়িয়ে রেখেছি, তাই ক্রেতাদের চাহিদা মেটাতে পারছি। অন্যদিকে ছাতা ও টুপির বিক্রি বেশ বেড়েছে যেহেতু ধীরে ধীরে গরম পড়ছে। পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারাও যোগাযোগ করছেন।”

advertisement

আরও পড়ুনঃ আপনার নখে কি ‘এই’ দাগ রয়েছে…! কিন্তু এটি প্রাণঘাতী ক্যানসারের লক্ষণ হতে পারে, আজই সাবধান হন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সবমিলিয়ে বলা যায়, রাজনৈতিক উত্তাপের মাঝেই শিলিগুড়ির বাজারে জমে উঠেছে রঙিন বেচাকেনা। ভোটের প্রচার যত তুঙ্গে উঠছে ততই চাঙ্গা হচ্ছে এই বিশেষ ব্যবসা যা একদিকে যেমন রাজনৈতিক আবহকে আরও দৃশ্যমান করছে তেমনি অন্যদিকে ছোট বড় ব্যবসায়ীদের মুখে এনে দিচ্ছে বাড়তি হাসি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Assembly Election 2026: পতাকা, শাড়ি, গেঞ্জি, টুপি...কী নেই! রাজনৈতিক ছোঁয়ায় জমজমাট শিলিগুড়ির বাজার, লক্ষ্মীলাভে খুশি ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল