ইজরায়েলের সংসদে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের পাশে রয়েছে ভারত৷ প্রধানমন্ত্রী বলেন, '২০২৩ সালের অক্টোবরের ৭ তারিখে হামাসের সন্ত্রাসবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যে পরিবারগুলি ধ্বংস হয়ে গিয়েছে, তাঁদের প্রতি ভারতবাসীর পক্ষে থেকে গভীর সমবেদনা জানাচ্ছি৷ আমরা আপনাদের যন্ত্রণা বুঝতে পারছি৷ আমরা আপনাদের শোকের ভাগ নিতে পারি৷ ভারত দৃঢ় ভাবে ইজরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে৷'