
২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন৷ এবার বিজেপি-র টার্গেট অন্তত ১৭৭টি আসন৷ ভোট প্রচারে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা ও ভবানীপুর এবং নন্দীগ্রামে বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে ২০২১ সালে নন্দীগ্রামের পর এবার ভবানীপুরেও মুখ্যমন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু৷ যদিও বিরোধী দলনেতার এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল৷ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, '২০২১-এ দুশো পারের টার্গেট দিয়ে বিজেপি ৭৭ পেয়েছিল৷ এবার তাহলে অঙ্কের হিসেবে ৬৫-র বেশি আসন পাবে না৷'