Independence Day 2023: একটা সময় জঙ্গলমহল মানেই ছিল মুখ আর মুখোশের খেলা। কিন্তু এই প্রান্তিক এলাকার এক ইতিহাস আজও অনেকেরই অজানা। ব্রিটিশ আমলে জঙ্গলমহল ছিল সশস্ত্র বিপ্লবীদের আখড়া। আর কথিত বাঁকুড়ার ছেন্দাপাথরে রয়েছে বিপ্লবী ক্ষুদিরামের অজানা ইতিহাস।