Kalbaishakhi Rain Alert: উথালপাথাল হাওয়ার তাণ্ডব, কালো মেঘে ঢাকছে আকাশ! এখনই ধেয়ে আসবে কালবৈশাখী? ৮ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kalbaishakhi Rain Alert: যে কোনও মুহূর্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলি ও নদিয়া ছাড়াও রাজ্যের মোট আটটি জেলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
advertisement
1/6

*হাতে সময় নেই একেবারেই। খানিক্ষণেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। হুগলি, নদিয়ার পর রাজ্যের আট জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। ফাইল ছবি।
advertisement
2/6
*পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ফাইল ছবি।
advertisement
3/6
*বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকচে প্রচুর পরিমাণে। বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
4/6
*কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গল এবং বুধবার। ফাইল ছবি।
advertisement
5/6
*আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ বাংলার জেলায় জেলায়। আজ রবিবার এবং আগামিকাল সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। মঙ্গলবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি।
advertisement
6/6
*কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। কলকাতা শহর দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ঝড়বৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kalbaishakhi Rain Alert: উথালপাথাল হাওয়ার তাণ্ডব, কালো মেঘে ঢাকছে আকাশ! এখনই ধেয়ে আসবে কালবৈশাখী? ৮ জেলায় তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা