IMD WB Rain Alert: হাতে সময় নেই! কিছুক্ষণেই তোলপাড় ঝড়বৃষ্টি জেলায় জেলায়! দুপুরের আগেই ধেয়ে আসবে কালবৈশাখী? আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD WB Rain Alert: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদহ, এরই মাঝে স্বস্তির খবর। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে পরপর ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।
advertisement
1/11

*বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রাজ্যে। কিছুক্ষণেই দুই জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
advertisement
2/11
*দক্ষিণবঙ্গের হুগলি ও নদিয়ার কিছু কিছু অংশে ঝড়বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া, আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। যদিও নদিয়ার কিছু অংশে ইতিমধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। ফাইল ছবি।
advertisement
3/11
*বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস। ফাইল ছবি।
advertisement
4/11
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার। কালবৈশাখী ঝড়বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
5/11
*রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণের জেলায় জেলায়। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ফাইল ছবি।
advertisement
6/11
*পরপর দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। তীব্র গরমের মাঝে নিয়ে ধেয়ে আসছে ঝড়বৃষ্টি, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদহ। জেলায় জেলায় তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। এরই মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা।
advertisement
7/11
*আলিপুর হাওয়া অফিস রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা। এই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী ৪–৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিলে হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, সেইসঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হওয়া বইবে।
advertisement
8/11
*দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান-সহ বেশ কিছু জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিভিন্ন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে রয়েছে ঝড়ের পূর্বাভাসও।
advertisement
9/11
*রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। সেইসঙ্গে জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বজ্রপাত, বৃষ্টি, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বয়ে চলার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এই কালবৈশাখীর হলুদ সর্তকতা পরপর পাঁচ দিন।
advertisement
10/11
*দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে, রবিবার দিনভর মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের বেলায় সবচেয়ে তাকে তীব্র গরম অনুভুত হবে পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে। বিকেলের পর কালবৈশাখীর ঝড়বৃষ্টির প্রবল সম্ভবনা দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়, সেই সঙ্গে চলবে বজ্রপাত। ঘণ্টায় ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। দিঘা-সহ জেলায় রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।
advertisement
11/11
*দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, ৫ এপ্রিল রবিবার দিঘার আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে প্রায় ৮৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা প্রায় একইরকম থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
IMD WB Rain Alert: হাতে সময় নেই! কিছুক্ষণেই তোলপাড় ঝড়বৃষ্টি জেলায় জেলায়! দুপুরের আগেই ধেয়ে আসবে কালবৈশাখী? আবহাওয়ার লেটেস্ট আপডেট