TRENDING:

'এই হাউজে দাঁড়িয়ে বলছি..., গতবার হারিয়েছি তোমাকে, এবার আবার হারাব' : শুভেন্দু অধিকারী

Last Updated:
Suvendu Adhikari: বৃহস্পতিবার বিধানসভায় পেশ হয়েছে ২০২৬ -এর অন্তর্বর্তী রাজ্য বাজেট। তার পরিপ্রেক্ষিতেই আজ বাজেট বিতর্ক ও আলোচনায় সরগরম হয় বিধানসভা। শুক্রবার শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক তরজায় কার্যত শোরগোল পরে যায় সভায়। বিরোধী শিবির ও শাসক দলের তুমুল বাকবিতণ্ডার মধ্যেই গতকালের পর আজ ফের একবার নিজস্ব ভঙ্গিতে বিধানসভায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী।
advertisement
1/6
'এই হাউজে দাঁড়িয়ে বলছি..., গতবার হারিয়েছি তোমাকে, এবার আবার হারাব' : শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবার বিধানসভায় পেশ হয়েছে ২০২৬ -এর অন্তর্বর্তী রাজ্য বাজেট। তার পরিপ্রেক্ষিতেই আজ বাজেট বিতর্ক ও আলোচনায় সরগরম হয় বিধানসভা। শুক্রবার শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র রাজনৈতিক তরজায় কার্যত শোরগোল পরে যায় সভায়। বিরোধী শিবির ও শাসক দলের তুমুল বাকবিতণ্ডার মধ্যেই গতকালের পর আজ ফের একবার নিজস্ব ভঙ্গিতে বিধানসভায় ঝড় তুললেন শুভেন্দু অধিকারী।
advertisement
2/6
এদিন বেশ কয়েকবার উদয়ন গুহ-অশোক লাহিড়ী তরজা চলার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে বার বার উঠে পড়া নিয়ে সতর্ক করেন। কিন্তু কিছুক্ষণেই ফের শুরু হয় ধুন্ধুমার। ভোট নিয়ে উদয়ন গুহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
3/6
সভায় অশোক লাহিড়ী উদয়ন গুহের জোরালো আক্রমণ-পাল্টা আক্রমণের পর ফের একবার উদয়ন গুহকে উঠে পড়তে দেখা যায়। তৎক্ষণাৎ স্পিকার তাঁকে বলেন, "আপনার অসুবিধা কী? বারবার কেন এমন করছেন? উদয়ন গুহ উত্তরে বলেন, "আমাকে বিরোধী দলের নেতা বলেছেন, আমি নাকি আমার বাবাকে চোর বলেছি। আমার বাবা ১৯৬২ সাল থেকে সাত বার বিধানসভার সদস্য। আমার বাবা বাম দলে ছিল। আমি সেই কাজের সমালোচনা করেছি। আমি আমার বাবার গর্বিত সন্তান। উনি যেমন শিশির অধিকারীর সন্তান। কিন্তু উনি তো বলেন মোদির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান।"
advertisement
4/6
তখনই পাল্টা আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দুর দাবি, "এই হাউজে দাঁড়িয়ে বলছি। গতবার হারিয়েছি তোমাকে। এবার আবার হারাব।"
advertisement
5/6
প্রসঙ্গত, বিধানসভায় এদিন বাজেট আলোচনার সময়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বক্তব্য রাখতে উঠে বলেন, “২০১৮ সাল থেকে ওড়িশা মাথাপিছু আয়ের নিরিখে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে রয়েছে।” এই মন্তব্যের পাল্টা দিতে উঠে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, ওড়িশায় গেলে বাঙালিদের মারধরের ঘটনা ঘটে—সেই বিষয়টি কেন উপেক্ষা করা হচ্ছে। উদয়নের এই বক্তব্যের পরেই সভায় উত্তেজনা ছড়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।
advertisement
6/6
এর মধ্যেই অশোক লাহিড়ী উদয়ন গুহকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, “আপনি আছেন তো, আপনি বলুন—ম্যায় হুঁ না!” এই মন্তব্য ঘিরে আরও চড়তে থাকে পারদ। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'এই হাউজে দাঁড়িয়ে বলছি..., গতবার হারিয়েছি তোমাকে, এবার আবার হারাব' : শুভেন্দু অধিকারী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল