জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন মুখোমুখি হয়, পরবর্তীতে তা চরম আকার নেয়। অভিযোগ, আজাদ কয়াল ও তাঁর লোকজন মুর্শিদ শেখ, জিয়ারুল শেখ ও তাঁদের অনুগামীদের উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়ায়।

আরও পড়ুনঃ নদী না শস্যক্ষেত বোঝা দায়! চন্ডিয়ার বুকেই হরেক সবজির চাষ, মেদিনীপুরে নদীর মাঝে ফলছে সরষে-কপি-শশা

advertisement

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাসন্তী থানার পুলিশ। তবে তাঁরা এলেও দীর্ঘক্ষণ পরিস্থিতি উত্তপ্ত থাকে। যদিও আজাদ কয়ালদের অভিযোগ, তাঁদের উপরেই আগে হামলা চালানো হয়েছে। এরপর দুই পক্ষই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিন ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ ছুটে এলেও তাঁদের সামনেই ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়। ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন জখম হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

advertisement

প্রসঙ্গত, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এরপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। তবে তার আগেই বাসন্তীতে সংঘর্ষে জড়াল রাজ্যের শাসকদলের দুই গোষ্ঠীর লোকজন। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।