WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবারেও স্বপ্ন অধরা দিল্লির! স্মৃতি-জর্জিয়ার ব্যাটিং দাপটে দ্বিতীয়বার ডব্লুউপিএল চ্যাম্পিয়ন আরসিবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবার ফাইনাল খেলেও ভাগ্য সাথ দিল না দিল্লি ক্যাপিটালস। বড় টার্গেট দিয়েও বোলারদের ব্যর্থতায় ডুবতে হল জেমাইমা রড্রিগেসের দলকে। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে স্মৃতি মন্ধনা ও জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল আরসিবি।
advertisement
1/5

চতুর্থবার ফাইনাল খেলেও ভাগ্য সাথ দিল না দিল্লি ক্যাপিটালস। বড় টার্গেট দিয়েও বোলারদের ব্যর্থতায় ডুবতে হল জেমাইমা রড্রিগেসের দলকে। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে স্মৃতি মন্ধনা ও জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল আরসিবি।
advertisement
2/5
ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রানের বড় স্কোর করে দিল্লি ক্যারপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫৭ রানের ইনিংস ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেস। এছাড়া লওরা উলভার্ট ৪৪, লিজলি লি ৩৭, চিনলি হেনরি ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
advertisement
3/5
রান তাড়া করতে নেমে শুরুতে গ্রেস হ্যারিসের উইকেট হারায় আরসিবি। কিন্তু তারপর খেলার রং বদলে দেয় স্মৃতি মন্ধনা ও জর্জিয়া ভলের ইনিংস। বিধ্বংসী ব্যাটিং করে শতরানের পার্টনারশিপ করেন দুজনে।
advertisement
4/5
দিল্লি ক্যাপিটালসের বোলিং নিয়ে কার্যত ছেলেখেলা করেন আরসিবির দুই তারকা ব্যাটার। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। স্মৃতি ও জর্জিয়ার একের পর এক আক্রমণাত্মক শটের কোনও জবাব ছিল দিল্লি বোলারদের কাছে। মহিলা আইপিএলের ইতিহাসে সবথেকে বড় ১৬৫ রানের পার্টনারশিপ করেন দুজনে।
advertisement
5/5
৫৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন জর্জিয়া। এরপরই বদলে যায় ম্যাচের রং। পার্টনারশিপ ভাঙতেই পরপর উইকেট পড়ে। রিচা ঘোষ ৬ ও স্মৃতি মন্ধনা ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। পরপর দুটি চার মেরে আরসিবিকে চ্যাম্পিয়ন করেন রাধা যাদব। ৬ উইকেটে জয় পেল বেঙ্গালুরু।