Smriti Mandhana: ব্যাটিংয়ে তান্ডব! অধিনায়কত্বে ক্ষুরধার বুদ্ধি! WPL 2026-এ স্মৃতির পকেটে ৫ বড় রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Smriti Mandhana: উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর ফাইনালে শুধু আরসিবিকে চ্যাম্পিয়ন করাই নয়, অধিনায়কোচিত ম্যাচ উইনিং ইনিংস খেললেন স্মৃতি মন্ধনা। স্মৃতির ৪১ বলে ৮৭ রানের ইনিংস সাজানো ১২টি চার ও ৩টি ছয়ে। একইসঙ্গে ৫টি বড় নজির গড়লেন স্মৃতি।
advertisement
1/6

উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬-এর ফাইনালে শুধু আরসিবিকে চ্যাম্পিয়ন করাই নয়, অধিনায়কোচিত ম্যাচ উইনিং ইনিংস খেললেন স্মৃতি মন্ধনা। স্মৃতির ৪১ বলে ৮৭ রানের ইনিংস সাজানো ১২টি চার ও ৩টি ছয়ে। একইসঙ্গে ৫টি বড় নজির গড়লেন স্মৃতি।
advertisement
2/6
এর আগে উইমেন্স প্রিমিয়ার লিগে মরশুমগুলিতে স্মৃতি মন্ধনার ফর্ম ওঠানামা করেছে। কিন্তু এবার ধারাবাহিকভাবে ব্যাটে করে ৩৭৭ রান করেছেন আরসিবি অধিনায়ক। একইসঙ্গে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়ে পেয়েছেন অরেঞ্জ ক্যাপ।
advertisement
3/6
উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে ব্যক্তিগতভাবে একাধিক হাফ সেঞ্চুরি করেছেন স্মৃতি মন্ধনা। তবে এবারে ফাইনালে ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন আরসিবি অধিনায়ক। যা ডব্লুউপিএলে স্মৃতির দ্রুততম ৫০।
advertisement
4/6
২০২৬ আইপিএলে স্মৃতিরৃ মন্ধনার ব্যাট থেকে এসেছে মোট ৩৭৭ রান। যা টাটা উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো ভারতীয় ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর।
advertisement
5/6
২০২৬ মেগা ফাইনালে স্মৃতি মন্ধনা খেলেছেন ৮৭ রানের ঝকঝকে ইনিংস। যা উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে ফাইনালে করা যে কোনও ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
advertisement
6/6
ফাইনালে ম্যাচ উইনিং ইনিংস খেলে আরও একটি মাইলফলক নিজের নামে করেছেন স্মৃতি মন্ধনা। টাটা ডব্লুউপিএলেপ ইতিহাসে হাজার রান করা ব্যাটারদের এলিট তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন।