TRENDING:

East Bardhaman News: কলকাতার অদূরে এই মন্দিরে দেবীদর্শনের সঙ্গে সুস্বাদু ভোগ ও প্রকৃতির খেলা, জানুন ইতিহাস, ঘুরে আসুন আপনিও

Last Updated:
East Bardhaman News: কোগ্রামে অজয় নদের ধারে মায়ের এই মন্দির রয়েছে। জানা গিয়েছে, এক সময় এই মন্দির প্রাঙ্গণ জঙ্গলে ঘেরা ছিল। পরবর্তীতে জঙ্গল কেটে এই মন্দির স্থাপন করা হয়। এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর সময়।
advertisement
1/10
কলকাতার অদূরে এই মন্দিরে দেবীদর্শন, সঙ্গে মহাভোগ ও প্রকৃতির খেলা, জানুন ইতিহাস
সতীপীঠের কথা কম বেশি আমরা সকলেই জানি। সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হল উজানী। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠ। জানা যায়, সতীর বাম হাতের কনুই পড়েছিল এই স্থানে, তারপরই এখানে গড়ে ওঠে সতীপীঠ বর্তমানে যা উজানী নামে পরিচিত।
advertisement
2/10
দৈনিক দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন এই সতীপীঠ দর্শন করতে। এখানে দেবীর নাম মঙ্গলচণ্ডী হলেও দেবীর রূপ হচ্ছে দুর্গা, দশভূজা। এই মন্দিরে যেখানে মায়ের মূর্তি স্থাপন করা রয়েছে তার নীচেই সোনার কৌটোর মধ্যে মায়ের বাম হাতের কনুই রেখে প্রথম মন্দির প্রতিষ্ঠা করা হয়।
advertisement
3/10
পরবর্তীতে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি তৈরি করা হয়। এই মন্দিরে দীর্ঘদিন ধরে মায়ের সেবা করে আসছেন রায় পরিবার। এই প্রসঙ্গে বর্তমানে মন্দিরের দায়িত্বে থাকা সোমনাথ রায় বলেন, ‘‘বর্তমানে আমি এই মন্দিরের দায়িত্বে আছি।’’
advertisement
4/10
‘‘আমরা বংশকাল পুরোহিত রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে রায় পরিবার মায়ের পুজোপাঠ করে এসেছে। আমরা ২২ পুরুষ ধরে আছি এখানে। ২১ পুরুষ মায়ের পুজো করতে করতে গত হয়েছেন। ভক্তদের সাহায্যতেই মন্দির বেড়েছে। আরও বাড়ানোর চেষ্টা করছি আমি।’’
advertisement
5/10
কোগ্রামে অজয় নদের ধারে মায়ের এই মন্দির রয়েছে। জানা গিয়েছে, এক সময় এই মন্দির প্রাঙ্গণ জঙ্গলে ঘেরা ছিল। পরবর্তীতে জঙ্গল কেটে এই মন্দির স্থাপন করা হয়। এখানে দেবীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় দুর্গাপুজোর সময়।
advertisement
6/10
এছাড়াও বছরে একদিন পয়লা মাঘ উজানী মেলা চলে একদিনের জন্য। অজয় নদের বুকে বালির মধ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। এই মন্দিরে দেবীর নিত্য সেবা হয়।
advertisement
7/10
এই প্রসঙ্গে সোমনাথ রায় আরও জানান, ‘‘মায়ের নিত্য সেবা আছে, অন্নভোগ আছে। অন্নভোগে মাকে মাছ দিতে হয়। মাছ ছাড়া মায়ের ভোগ হয় না। এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় দুর্গা পুজোর সময়। বছরে মাত্র একদিন মা মাছ খায় না। অষ্টমীর দিন।’’
advertisement
8/10
‘‘তবে আগে মাছ না হলেও মাছের ঝুড়ি মায়ের সামনে রাখতে হত। কিন্তু এখন দৈনিক মাছ দেওয়া হয়। আমি না পারলে মায়ের ভক্তদের সাহায্যে মাছ ঠিক চলে আসে।’’
advertisement
9/10
মঙ্গলকোটের কোগ্রামে অবস্থিত এই সতীপীঠে আপনি চাইলে ঘুরতেও আসতে পারেন। একদম অজয় নদের ধারে অবস্থিত এই মনোরম পরিবেশের জায়গা দেখে মুগ্ধ হবেন আপনিও। মন্দির প্রাঙ্গণেই রয়েছে থাকা এবং অন্নভোগ গ্রহণের ব্যবস্থা।
advertisement
10/10
তবে এক্ষেত্রে আপনাকে ভোগের জন্য ফোন করে অথবা সকাল সকাল এসে মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে। রাত্রিবাসের জন্য আপনাকে দিতে হবে ৬০০ টাকা এবং ভোগের জন্য এক একজনের লাগবে ১০০ টাকা। ফোন করে ভোগ বুকিং করলে ৫০/১০০ জনেরও ভোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ফোন- ৮৩৪৮৯৬৮২৪৪
বাংলা খবর/ছবি/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কলকাতার অদূরে এই মন্দিরে দেবীদর্শনের সঙ্গে সুস্বাদু ভোগ ও প্রকৃতির খেলা, জানুন ইতিহাস, ঘুরে আসুন আপনিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল