TRENDING:

East Bardhaman News: অ্যাপের নজরদারিতে গাছ বাঁচানোর উদ্যোগ, অম্রুত-২.০ প্রকল্পে কড়া নজর রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের

Last Updated:
এই প্রকল্পে রাজ্যজুড়ে প্রায় ১৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে গাছের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ১৩ হাজার মহিলা কাজ শুরু করেছেন। গাছগুলির নিয়মিত পরিচর্যার জন্য তাঁরা আলাদা পারিশ্রমিকও পাচ্ছেন।
advertisement
1/5
‘অ্যাপ’-এর মাধ্যমে এবার গাছের পরিচর্যা, কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর
‘অ্যাপ’-এর মাধ্যমে এবার গাছের পরিচর্যায় কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। চারাগাছগুলির জিও-ট্যাগিং করা হয়েছে এবং প্রতিটিতে দেওয়া হয়েছে বিশেষ কোড। কেন্দ্রীয় অম্রুত-২.০ প্রকল্পে রাজ্যের বিভিন্ন শহরের জলাশয়ের চারপাশে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হলেও, সেই গাছগুলির নিয়মিত দেখভালে গাফিলতি রুখতেই এই নতুন ডিজিটাল কৌশল নেওয়া হয়েছে।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
এই প্রকল্পের আওতায় কাটোয়া পুরসভাতেও গাছের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে। প্রতিদিন গাছের পরিচর্যার ছবি ও বিস্তারিত তথ্য তাঁরা বিশেষভাবে তৈরি করা ‘অ্যাপ’-এর মাধ্যমে আপলোড করছেন। ফলে কোন গাছের অবস্থা কেমন, কোথায় সমস্যা হচ্ছে সবটাই রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা অফিসে বসেই জানতে পারছেন।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
সম্প্রতি রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কাটোয়ায় এসে সরেজমিনে পরিদর্শনও করে গিয়েছেন। তাঁরা জিও-ট্যাগিং করা গাছগুলির পরিচর্যা ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। এ বিষয়ে অম্রুত-২.০ প্রকল্পের অফিসার হিরন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় প্রকল্পের গাছ পুরসভাগুলির পুকুরপাড়ে লাগিয়ে সৌন্দর্যায়ন করা হচ্ছে এবং সেই গাছের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁদের কাজের স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ অ্যাপের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, কাটোয়া পুরসভা সহ রাজ্যজুড়ে অম্রুত-২.০ প্রকল্পে ১১৮টি পুরসভায় ৯৮৯টি প্রকল্পের মাধ্যমে এই ধরনের সৌন্দর্যায়ন করা হয়েছে। শহরের পুকুরপাড়ে বট, পলাশ, শিমুল, অশ্বত্থ সহ নানা প্রজাতির গাছ লাগানো হয়েছে। পাশাপাশি জলাশয়ের চারপাশে বসার জায়গাও তৈরি করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে‘গাছের জন্য মহিলারা’।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এই প্রকল্পে রাজ্যজুড়ে প্রায় ১৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে গাছের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ১৩ হাজার মহিলা কাজ শুরু করেছেন। গাছগুলির নিয়মিত পরিচর্যার জন্য তাঁরা আলাদা পারিশ্রমিকও পাচ্ছেন। কাটোয়া পুরসভা এলাকায় দুটি জলাশয়কে এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে, একটি পুরসভার পিছনের জলাশয় এবং অন্যটি ২০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামের ভিতরে থাকা জলাশয়। এই দুটি প্রকল্পে মোট ৪৪ জন মহিলা গাছের পরিচর্যার দায়িত্বে রয়েছেন।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: অ্যাপের নজরদারিতে গাছ বাঁচানোর উদ্যোগ, অম্রুত-২.০ প্রকল্পে কড়া নজর রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল