Travel: পৃথিবীর সেরা সাতটি ন্যুডিস্ট হোটেল, যে হোটেলে নগ্নতা স্বাভাবিক জীবনের অঙ্গ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Travel: বিদেশ সফরের রকমফের। রোমাঞ্চে ভরা ইউরোপ ও আমেরিকা-সহ পৃথিবীর নানা প্রান্তে এমনই সব অজানা স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে।
advertisement
1/7

হিডেন বিচ রিসর্ট, তুলুম, মেক্সিকো মেক্সিকোর হিডেন বিচ রিসর্ট পৃথিবীর অন্যতম সেরা নুডিস্ট হোটেলগুলির মধ্যে অন্যতম। বিমানবন্দর থেকে মাত্র আধঘণ্টার দূরত্বে এটি অবস্থিত। এই হোটেলে ৪২টি লাক্সারি, অ্যাডাল্ট অনলি বিচ স্যুট রয়েছে। খাওয়া দাওয়া থেকে সব কিছুই এখানে করতে হবে নগ্ন হয়ে।
advertisement
2/7
হোটেলওজ ইন, ফ্রান্স ফরাসি দেশে অবস্থিত এই হোটেল। এটি ইউরোপের সর্ববৃহৎ নেচারিস্ট হোটেল। এটি গোপণীয় ও এতে নানারকম অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারেন অতিথিরা। এখানে রয়েছে রিল্যাক্সেসন সেন্টার, ম্যাসাজ সেন্টার। এছাড়া এখানে রয়েছে টার্কিস বাথ ও জাকুজির সুবিধাও। কয়েকটি বিশেষ সুবিধাযুক্ত গেস্ট রুমও রয়েছে এখানে। (ছবি: বুকিং ডটকম)
advertisement
3/7
ভ্রিতোমারতিস, ক্রেতে, গ্রিস গ্রিসের এটি অন্যতম জনপ্রিয় একটি ন্যুডিস্ট হোটেল। তবে এটিতে ক্লোদিং অপশনাল। তবে প্রাইভেট বিচ ও পুল কেবল মাত্র ন্যুডিস্টদের জন্য। আপনি পুরো শরীরে রোদের আলোর মাধ্যমে ট্যান করতে চাইলে, এর থেকে ভাল কিছু হয় না। হোটেলের কর্মী ও অতিথিদের জন্য জামাকাপড় পরা বাধ্যতামূলক নয়। যাতে প্রথমবারের অতিথিদের অস্বস্তি না হয়, তাই এই ব্যবস্থা। (ছবি: ট্রিপ অ্যাডভাইজার)
advertisement
4/7
জুম ওয়ালডে, স্টলবার্গ, জার্মানি উত্তর-পশ্চিম জার্মানিতে একটি জঙ্গলের মধ্যে রয়েছে এই হোটেলটি। এই দেশের নেচারিস্ট আন্দোলনের সূত্রপাত হয়। এখানে অতিথিদের জন্য জামা-কাপড় পরার বিষয়ে কঠোর নিয়ম রয়েছে। স্পা, স্টিম বাথে-এখানে নগ্ন হয়ে থাকাই নিয়ম। তবে পুলের চারদিকে নিয়মের শৈথিল্য আছে। রাত আটটা পর্যন্ত সেখানে স্নান পোশাক পরা যায়। (ছবি: হোটেল ইনফো)
advertisement
5/7
ক্লাব ওরিয়েন্ট রিসর্ট, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিস উপকূলে এই রিসর্ট অবস্থিত। এটি গোটা পরিবারের জন্য, তাই এখানে জামা পরা বা না পরা নিজস্ব মত মেনে। এখানে বিভিন্ন বয়সের মানুষের ভিড় হয়। হোটেলে রয়েছে গেমিংয়ের অপশন, ম্যাসাজ ও স্পা। রয়েছে হোটেলের নিজস্ব ক্রুজের ব্যবস্থা। এই দ্বীরে ন্যুডিস্ট ট্রিপ করায় এটি। (ছবি: ট্রিপ)
advertisement
6/7
হোটেল ভেরা প্ল্যায়া ক্লাব, স্পেন এই হোটেলটি অবস্থিত ন্যুডিস্ট সম্প্রদায়ের মানুষের বাসস্থানের এলাকার মধ্যে। এখানে একটি গোটা এলাকা রয়েছে, যেখানে রেস্তরাঁ, দোকান, বার, এমনকী বসতবাড়ি রয়েছে, সকলেই এই অংশে থাকেন। সারা বছর এই হোটেলের চারিদিকে থাকে রোদ ঝলমলে পরিবেশ। (ছবি: বুকিং ডটকম)
advertisement
7/7
ক্লোভার স্পা অ্যান্ড হোটেল, ইংল্যান্ড ইংল্যান্ড ও ইউরোপের প্রধান অংশে ন্যুডিসম স্বীকৃত নয়। তবে এই হোটেলটি সেই দেশেও ধীরে ধীরে এই সংস্কৃতি চালু করছে। হোটেলে জামা পরা বা না পরার বিষয়টি পছন্দ করে নিতে পারেন অতিথিরা। (ছবি: ট্রিপ অ্যাডভাইজার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: পৃথিবীর সেরা সাতটি ন্যুডিস্ট হোটেল, যে হোটেলে নগ্নতা স্বাভাবিক জীবনের অঙ্গ