Relationship: একসঙ্গে দু'জন মানুষকে কি সত্যিকারের ভালবাসা যায়? যা বলছে মনস্তত্ত্ব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একসঙ্গে দু'জন মানুষকে কি সমানভাবে, সত্যিকারের ভালবাসা যায়? প্রশ্নটা মনে পাপবোধের জন্ম দেয়! কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকেই গিয়েছেন, অনেকেই যাচ্ছেন, কেউ বা গোপনে মনের ভাব লুকিয়েছেন! যা বলছে মনস্তত্ত্ব
advertisement
1/5

একসঙ্গে কি দু'জন মানুষকে ভালবাসা যায়? প্রশ্নটা করতেই কেমন যেন অপরাধবোধ হয়! মনে হয়, যদি একজনকে গভীরভাবে ভালই বাসেন, তাহলে অন্যজনের প্রতিও কীভাবে সেই একই ভালবাসা পোষণ করা যায়? অন্যায় মনে হতে পারে! অবাস্তব মনে হতে পারে! কিন্তু সত্যিটা হল, অনেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, এথবা এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন, কেউ বা মনেই নিজের মনোভাব গোপন করে রেখেছেন!
advertisement
2/5
মনস্তত্ত্ব বলছে, মন বড় জটিল বিষয়! খুব চঞ্চল। সহজ সমীকরণে মনের অনুভূতি ফেলা যায় না! দুইয়ে দুইয়ে চার-এর হিসাবে মনের অঙ্ক কষা যায় না! মন কখন যে কোনদিকে বাঁক নেবে, তা কেউই আঁচ করতে পারে না! মানুষ নিজের অজান্তেই অনেকসময় একটা সম্পর্কে থাকাকালীন আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়েন। দ্বিতীয়টা সম্পর্কটা যে সবসময় লাস্যের কারণে বা কোনও স্বার্থের কারণে হবে, এমনটা নয় কিন্তু! দেখা যাবে, হয়তো দুটো মানুষের প্রতিই সমান নিঃস্বার্থ ভালবাসা রয়েছে। আর এখান থেকেই জন্ম নেয় পাপবোধ! একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন আর একজনকে ভালবাসার ভিতর অন্যায় দেখেন অনেকে! শুরু হয় দ্বন্দ্বের টানাপোড়েন! ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে জীবন!
advertisement
3/5
সম্পর্ক শব্দটাকে নির্দিষ্ট একটা ছাঁচে ফেলা যায় না। তাই একটা সম্পর্কে থেকেও অন্য সম্পর্কের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। ধীরে ধীরে ভালবাসা জন্মায়! একটা সময় দেখা যায়, দুটো মানুষকেই আপনি ভালবাসছেন। এটা অসম্ভব নয় কিন্তু! প্রেম, সম্পর্ক, বিয়ে, ভালবাসা... এগুলো আমরা একটা নিয়মে বাঁধার চেষ্টা করি। কিন্তু আদতে, ভালবাসার নির্দিষ্ট কোনও নিয়ম বা সমীকরণ নেই। একসঙ্গে দু'জন মানুষকে ভালবাসতেই পারেন আপনি। শুধু ইমোশনের আঙ্গিক আলাদা হবে।
advertisement
4/5
একইসঙ্গে দুটো মানুষকে ভালবাসা বেশ কঠিন বিষয়। কারণ, বিষয়টাকে সামাজিকভাবে অনেকেই মেনে নেন না। অপরাধ বলেন। সম্পর্কের বহুগামিতা কখনও স্বীকৃত নয়। পাশাপাশি, মানসিক দিক থেকেও খুব কষ্টকর৷ বিশেষত উল্টোদিকের মানুষটির ক্ষেত্রে। কারও সঙ্গী অন্য একজনকে ভালবাসে, এটা মেনে নেওয়া সম্ভব হয় না৷ সেখান থেকেই বিবাদের শুরু। মনোবিদরা বলছেন, এই পরিস্থিতিতে সবার আগে নিজের কাছে স্বচ্ছ হতে হবে, সঙ্গীকেও খোলাখুলি সবটা বলতে হবে। নিজের কাছেও স্বচ্ছ থাকুন, সম্পর্ককেও স্বচ্ছ রাখুন৷
advertisement
5/5
নিজেকে প্রশ্ন করুন, দু’জনকে একসঙ্গে ভালবেসে কি আপনি সুখী হতে পারছেন? নাকি এতে জীবনে আরও জটিলতা বাড়ছে? নিজেকে নিজে কাউন্সিলিং করুন। নিজেকে প্রশ্ন করতে করতে যে সিদ্ধান্তে পৌঁছাবেন সেখানেই স্থির থাকুন। বারবার মত পালটাবেন না। প্রয়োজনে মনোবিদের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship: একসঙ্গে দু'জন মানুষকে কি সত্যিকারের ভালবাসা যায়? যা বলছে মনস্তত্ত্ব