Puffed Rice Benefits: ভোটের প্রচারে শক্তি জোগাবে মুড়ি! ম্যাজিকের মতো কাজ করবে, কয়েক মুঠোতেই এত উপকারিতা! জানুন চিকিৎসকের মত
- Reported by:Jiam Momin
- Published by:Shubhagata Dey
Last Updated:
Puffed Rice Benefits: প্রচারের সময় দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকতে হয়। তাই সহজে বহনযোগ্য ও স্বাস্থ্যকর শুকনো খাবার হিসেবে মুড়ি একটি ভাল বিকল্প হতে পারে। ফল, সবজি বা রুটির পরিবর্তে মুড়ি খেলে দ্রুত শক্তি মেলে, এটি হালকা হওয়ায় হজমেও সুবিধা।
advertisement
1/5

*রাজ্যে ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় সম্পন্ন হবে ভোটগ্রহণ। ইতিমধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং জোরকদমে শুরু হয়েছে প্রচার। শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই ব্যস্ততার মাঝেই শারীরিক সুস্থতা বজায় রাখতে বিশেষ পরামর্শ দিলেন চিকিৎসকরা।
advertisement
2/5
*চিকিৎসকদের মতে, প্রচারের সময় দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকতে হয়। তাই সহজে বহনযোগ্য ও স্বাস্থ্যকর শুকনো খাবার হিসেবে মুড়ি একটি ভাল বিকল্প হতে পারে। ফল, সবজি বা রুটির পরিবর্তে মুড়ি খেলে দ্রুত শক্তি মেলে এবং এটি হালকা হওয়ায় হজমেও সুবিধা হয়।
advertisement
3/5
*বিশেষজ্ঞদের মতে, মুড়ি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া, যেমন ল্যাক্টোব্যাসিলাস বজায় রাখতে সাহায্য করে, ফলে হজম প্রক্রিয়া উন্নত হয়। পাশাপাশি, মুড়ি জল শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষা করতে সহায়ক, যা অনেকটা ওআরএস-এর মত কাজ করে। ডায়রিয়ার ক্ষেত্রেও এটি উপকারী হতে পারে।
advertisement
4/5
*মুড়ি মূলত কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাদ্য, যা দ্রুত শক্তি জোগায়। বিশিষ্ট চিকিৎসক তথা ইংরেজবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সরকার জানান, "গরমের দিনে মুড়ি খেলে হিটস্ট্রোক প্রতিরোধে সহায়ক হতে পারে এবং শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।"
advertisement
5/5
*তিনি আরও জানান, "মুড়ি দিনের যে কোনও সময় খাওয়া যেতে পারে। দুধ, জল বা শসার সঙ্গে মুড়ি খেলে তা আরও উপকারী হয়। শরীরে সুগারের মাত্রা কমে গেলে মুড়ির সঙ্গে জল ও চিনি মিশিয়ে খাওয়ার পরামর্শও দেন তিনি। তবে শুধুমাত্র মুড়ির উপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puffed Rice Benefits: ভোটের প্রচারে শক্তি জোগাবে মুড়ি! ম্যাজিকের মতো কাজ করবে, কয়েক মুঠোতেই এত উপকারিতা! জানুন চিকিৎসকের মত