TRENDING:

'তেলাপোকা' তাড়ান তুড়িতে...! 'পোকা' মারার স্প্রে ছাড়ুন, 'পাঁচ' টাকার জিনিস ছিটিয়ে দিন বাড়ির কোণায় কোণায়, পালাবার পথ পাবে না!

Last Updated:
Telapoka: রান্নাঘরে, সিঙ্কে অথবা বাথরুমে পিলপিল করে বেরিয়ে আসছে তেলাপোকা? হাজার স্প্রে দিয়েও কোনও লাভ হচ্ছে না? বাড়ির কোণায় কোণায় ছিটিয়ে দিন এই সামান্য 'পাঁচ' টাকার জিনিস, দেখুন কী ভাবে পালায় তেলাপোকা! শুধু জানুন মোক্ষম 'টোটকা'!
advertisement
1/12
'তেলাপোকা' তাড়ান তুড়িতে...! 'পোকা' মারার স্প্রে ছাড়ুন, 'পাঁচ' টাকার জিনিস ছিটিয়ে দিন বাড়ির কোণায় কোণায়
গরমকালে বাড়িতে তেলাপোকা একটি সাধারণ সমস্যা। দেখলেই গা ঘিনঘিন করে অথচ যতই কোনও না কোনও পোকা মারার ওষুধ দিন না কেন, কোনও কিছুতেই কোনও কাজ দেয় না। সব ফেল করে দিয়ে পিলপিল করে বেরিয়ে আসতে থাকে তেলাপোকার দল।
advertisement
2/12
যেমন দেখতে বিশ্রী তেমনই খাবার খোলা থাকলেই তাতে বসে বারোটা বজায় খাবারের। আবার রাতে আলো নিভলেই রান্নাঘরে ব্যাপক উপদ্রব সৃষ্টি করতে পারে এই তেলাপোকার দল। শুধু তাই নয় এই পোকার হাত ধরে বিভিন্ন রোগও ছড়াতে পারে।
advertisement
3/12
আপনি লক্ষ্য করেছেন, বাড়ির বিশেষ করে রান্নাঘর, বাথরুম, ড্রেন এবং আলমারির মতো জায়গায় এরা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ঘন পরিষ্কার করা সত্ত্বেও থেকে যায়। কিন্তু আপনি যদি ঘন ঘন কীটনাশক স্প্রে এবং দামি তেলাপোকা তাড়ানোর স্প্রে ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন।
advertisement
4/12
কিন্তু জানেন কী, মাত্র ৫ টাকার একটি সহজ প্রতিকারের মাধ্যমে এদের থেকে মুক্তি পেতে পারেন মিনিটের মধ্যে। যদি বারবার দামি রাসায়নিক বা কীটনাশক ব্যবহার করা সম্ভব না হয়, তবে কিছু সস্তা ও কার্যকরী ঘরোয়া উপায় কিন্তু এক্ষেত্রে দুর্দান্ত সাহায্য করতে পারে।
advertisement
5/12
প্রথম এবং সবচেয়ে কার্যকর সমাধান হল বোরিক পাউডার ব্যবহার করা, যা ওষুধের দোকানে ৫-১০ টাকায় পাওয়া যায়। এটি আপনার বাড়ি থেকে তেলাপোকা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। এর বিশেষত্ব হল, এটি তেলাপোকার শরীরে প্রবেশ করে এবং ভিতর থেকে তাকে মেরে ফেলে।
advertisement
6/12
কীভাবে ব্যবহার করবেন?– প্রথমে, একটি বাটি বা কাগজের উপর বোরিক পাউডার ছিটিয়ে দিন।– এটি বাড়ির এমন সব জায়গায় রাখুন যেখানে প্রায়ই তেলাপোকা দেখা যায়, যেমন সিঙ্কের নীচে, ফ্রিজের পিছনে, রান্নাঘরের গ্যাস স্টোভের ধারে, বাথরুমের কোণায় এবং আলমারির ভিতরে।
advertisement
7/12
কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন:– এটি শিশু এবং পোষা প্রাণী থেকে দূরে রাখুন।– এর কার্যকারিতা বজায় রাখতে প্রতি ২-৩ দিন পর পর পাউডারটি পুনরায় প্রয়োগ করুন।
advertisement
8/12
বোরিক পাউডার কেন কার্যকর?তেলাপোকা যেই বোরিক পাউডারের কাছে আসে, তখনই এটি তাদের পা ও শরীরে লেগে যায়। এরপর যেই পোকাগুলো নিজেদের পরিষ্কার করতে শুরু করে, তখনই পাউডারটি তাদের পাকস্থলীতে প্রবেশ করে এবং কয়েক ঘণ্টার মধ্যে তাদের মেরে ফেলে।
advertisement
9/12
আবার যখনই একটি তেলাপোকা মারা যায়, তখন বাকি তেলাপোকাগুলো সেটি খেয়ে ফেলে এবং বিষ তাদের শরীরেও প্রবেশ করে। এভাবে পুরো তেলপোকার দল নিশ্চিহ্ন হয়ে যায় দ্রুত।বোরিক পাউডার গমের আটা ও সামান্য চিনির সঙ্গে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে ঘরের কোণায় কোণায় রাখা যেতে পারে।
advertisement
10/12
শুকনো তেজপাতাও বাড়ির কোণায়, বিশেষ করে রান্নাঘর এবং জিনিসপত্র রাখার জায়গায় রাখা যেতে পারে, কারণ তেলাপোকা এর গন্ধ অপছন্দ করে।
advertisement
11/12
এই সমস্ত প্রতিকার মাত্র ১০ থেকে ১৫ টাকায় সহজেই প্রয়োগ করা যায় এবং কোনও রকম প্রচেষ্টা ছাড়াই আপনার বাড়িকে তেলাপোকা মুক্ত করে তুলতে পারে। এছাড়াও, এই ঘরোয়া প্রতিকারগুলো শিশু এবং পোষা প্রাণীদের জন্যও অনেক বেশি নিরাপদ।
advertisement
12/12
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'তেলাপোকা' তাড়ান তুড়িতে...! 'পোকা' মারার স্প্রে ছাড়ুন, 'পাঁচ' টাকার জিনিস ছিটিয়ে দিন বাড়ির কোণায় কোণায়, পালাবার পথ পাবে না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল