TRENDING:

Passport Facts: গোটা পৃথিবীতে 'কোন' ৩ জন 'পাসপোর্ট' ছাড়াই যেখানে খুশি ঘুরতে পারেন বলুন তো? উত্তর শুনলেই চমকাবেন, শিওর!

Last Updated:
Passport Facts: বাংলাদেশ হোক বা পাকিস্তান, আমেরিকা হোক বা জার্মানি, শুধু ভারত নয় বিশ্বের সব দেশের মানুষেরই বিদেশ ভ্রমণে দুটি জিনিস থাকা মাস্ট। এক পাসপোর্ট এবং দ্বিতীয়টি হল ভিসা। একজন সাধারণ মানুষ তো বটেই, এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও পাসপোর্ট ছাড়া কোনও দেশে যেতে পারেন না।
advertisement
1/17
গোটা পৃথিবীতে 'কোন' ৩ জন 'পাসপোর্ট' ছাড়াই যেখানে খুশি ঘুরতে পারেন বলুন তো?
বাংলাদেশ হোক বা পাকিস্তান, আমেরিকা হোক বা জার্মানি, শুধু ভারত নয় বিশ্বের সব দেশের মানুষেরই বিদেশ ভ্রমণে দুটি জিনিস থাকা মাস্ট। এক পাসপোর্ট এবং দ্বিতীয়টি হল ভিসা।একজন সাধারণ মানুষ তো বটেই, এমনকি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও পাসপোর্ট ছাড়া কোনও দেশে যেতে পারেন না।
advertisement
2/17
প্রায় ১০২ বছর হয়ে গিয়েছে বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী বা সরকারি কর্মকর্তা আমলা সকলেই যখন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, তখন তাদের অবশ্যই কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয়। কিন্তু জানেন কি বিশ্বে এমন তিনজন মানুষ আছেন যাদের কোনও দেশে ভ্রমণের জন্য পাসপোর্ট বা ভিসার প্রয়োজন নেই।
advertisement
3/17
অর্থাৎ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বিশ্বের এই মাত্র তিনজন বিশেষ ব্যক্তি যে কোনও দেশে ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, এই তিনজন বিশেষ ব্যক্তি কোনও দেশে পৌঁছালে তাদের পূর্ণ সম্মানের সঙ্গে স্বাগত জানানো হয়।
advertisement
4/17
ইতিহাস বলে, বহু বহু বছর আগে বিশ্বের দেশগুলির মধ্যে সেরকম কোনও চুক্তি ছিল না যে, এক দেশের নাগরিক যখন অন্য দেশে যাবেন, তখন কোনও কাগজপত্র থাকতে হবে তাঁদের কাছে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময়ই প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে।
advertisement
5/17
কিন্তু ১৯২০ সালে হঠাৎ সবকিছু বদলে যায়। বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীদের সমস্যা বেড়ে উঠতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। লীগ অফ নেশনস-এ তা নিয়ে জোর আলোচনা হয়।
advertisement
6/17
এরপর ১৯২৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু করে। বর্তমানে এই পাসপোর্ট অন্য দেশে ভ্রমণকারী ব্যক্তির জন্য একটি সরকারী পরিচয়পত্রে পরিণত হয়েছে। এতে ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, নাগরিকত্ব ও স্বাক্ষর থাকে।
advertisement
7/17
অর্থাৎ কোনও ব্যক্তি যে দেশে যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করার এটি একটি সহজ পদ্ধতিও হয়ে উঠেছে। এই অভ্যাসটি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সমস্ত দেশ এখন ই-পাসপোর্ট ইস্যু করে।
advertisement
8/17
তবে এই নিয়মেও রয়েছে এক অদ্ভুত বেনিয়ম যার খবর আমরা অনেকেই জানি না। শুধুমাত্র তিনজন বিশেষ ব্যক্তির জন্য রয়েছে এই ছাড়। বিশ্বের কোথাও ভ্রমণ করার জন্য কখনওই কোনও পাসপোর্টের প্রয়োজন নেই এমন ৩ জন বিশেষ ব্যক্তি কারা চলুন জেনে নেওয়া যাক।
advertisement
9/17
জানা যায়, শুধুমাত্র ব্রিটেনের রাজা এবং জাপানের রাজা এবং রানীর এই সুবিধা রয়েছে। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার আগে প্রয়াত রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল।
advertisement
10/17
যুবরাজ চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তাঁর সেক্রেটারি তাঁর দেশের পররাষ্ট্র দফতরের মাধ্যমে সমস্ত দেশে একটি নথি বার্তা পাঠান। তিনি জানান, চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাঁকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক। এতে যেন কোনও প্রতিবন্ধকতা না থাকে।
advertisement
11/17
তবে মজার বিষয় হল, ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তাঁর স্ত্রী কিন্তু তা পান না। অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তাঁর কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা আবশ্যক। একই ভাবে রাজপরিবারের অন্যান্য সকল প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা কাম্য।
advertisement
12/17
এলিজাবেথ রানী থাকাকালীন এই পাসপোর্ট পাওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর স্বামী প্রিন্স ফিলিপের ছিল কূটনৈতিক পাসপোর্ট। ব্রিটেনে প্রথম সম্মান দেওয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে।
advertisement
13/17
অন্যদিকে, জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ই এই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ওওয়াদা জাপানের সম্রাজ্ঞী। সম্রাট নারুহিতোর বাবা আকিহিতো সম্রাট পদ ছেড়ে দেওয়ার পর তিনি এই পদ গ্রহণ করেন।
advertisement
14/17
যত দিন আকিহিতো জাপানের সম্রাট পদে ছিলেন, তত দিন তাঁর এবং তাঁর স্ত্রীর পাসপোর্টের কোনও প্রয়োজন ছিল না। কিন্তু এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাঁদের ডিপ্লোমেটিক পাসপোর্ট রাখতে হয়।
advertisement
15/17
কিন্তু কেন জাপানের ক্ষেত্রে সম্রাট ও সম্রাজ্ঞী দুজনেই এই সুবিধা পান? জাপানের কূটনৈতিক নথি ঘেঁটে জানা যায় যে, ১৯৭১ সাল থেকে দেশের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা শুরু করে সে দেশের বিদেশ মন্ত্রক।
advertisement
16/17
প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের জন্য বিশেষ সুবিধা: বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় পাসপোর্ট বহন করতে হয়। কিন্তু নিয়ম অনুসারে তাঁদের পাসপোর্ট হবে কনস্যুলার পাসপোর্ট।
advertisement
17/17
প্রতিটি গন্তব্য দেশ এই নেতাদের ভ্রমণে সম্পূর্ণ সুবিধা প্রদান করে। এই নেতাদের ক্ষেত্রে সিকিউরিটি চেক এবং অন্যান্য প্রক্রিয়া থেকেও অব্যাহতি দেওয়া হয়। ভারতে এই মর্যাদা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দ্বারা অধিষ্ঠিত হয়।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Passport Facts: গোটা পৃথিবীতে 'কোন' ৩ জন 'পাসপোর্ট' ছাড়াই যেখানে খুশি ঘুরতে পারেন বলুন তো? উত্তর শুনলেই চমকাবেন, শিওর!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল